Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনে নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান ককাস’র সভা

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: October 22, 2020 | 1:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ১৮ অক্টোবর রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান ককাস (বিএআরসি) এর উদ্যোগে এক মতবিনিময় সভা হয়। সভায় রিপাবলিকান প্রার্থীদের পক্ষে জনমত সুসংহত করতে কর্মপদ্ধতি নির্দ্ধারণ ছাড়াও কমিউনিটিতে রিপাবলিকান পার্টির সমর্থক বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নবগঠিত বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান ককাস’র কর্মকর্তাগণকে পরিচয় করিয়ে দেয়া হয়।
বিএআরসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ রব চৌধুরীর সভাপতিত্বে ‘ইটজি চায়নিজ রেস্টুরেন্টে’ অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক সিনিয়র সহ সভাপতি ওয়াসী চৌধুরী ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় বিজয়ী করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন।
অন্যান্য বক্তারা গত পৌনে চার বছরে ট্রাম্পের গৃহীত উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকান্ড ভোটারদের বিস্তারিতভাবে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
৩ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে বিপুল বিজয় প্রদানের আহবান জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা সৈয়দ এম কে জামান, সেলিম খান, মো আশরাফুজ্জামান, বিশ্বজিত কুমার দাশ, বেলাল আহমেদ চৌধুরী, মোহাম্মদ রেজা হক, রমিজ উদ্দিন খান, রেজাউল আজাদ ভুইয়া, সুরভী চম্পা,শাহানা আইয়ুব প্রমুখ।
বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন যে, স্মরণকালে অভিবাসীদের সত্যিকারের কল্যাণে যতগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার সবগুলোই করেছে রিপাবলিকানরা। রিপাবলিকানরাই আমেরিকার সার্বিক কল্যাণে কাজ করছে। ডেমক্র্যাটরা শুধু আশ্বাসই প্রদান করেন। তারা অভিবাসীদের সত্যিকার বন্ধু হতে পারেনি।
অনুষ্ঠানের শুরুতেই করোনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় মাওলানা জুবায়ের রশিদ দোয়া-মোনাজাত পরিচালনা করেন। এরপর আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
প্রসঙ্গত, উল্লেখ্য যে, নিউইয়র্ক স্টেটের তালিকাভুক্ত ভোটারের ৭০% এরও অধিক হচ্ছেন ডেমক্র্যাট। আর তালিকাভুক্ত বাংলাদেশী আমেরিকান ভোটারের ৯৫% এরও অধিক হলেন ডেমক্র্যাট।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান ককাস গঠিত হয়। নবগঠিত এই সংগঠনের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এ রব চৌধুরী এবং সভাপতি ওয়াসী চৌধুরী হলেন ডেমক্র্যাটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরীর ভাই।
আরো উল্লেখ্য যে, নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান রিপাবলিকানদের ‘বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স ইউএসএ ইনক নামে আরেকটি সংগঠন রয়েছে। ওই সংগঠনের চেয়ারম্যান নাসির আলী খান পল, সাধারণ সম্পাদক প্রিয়তোষ দে এবং প্রধান সমন্বয়কারী মুস্তাক চৌধুরী।

ট্যাগ:
Situs Streaming JAV