Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে নিউইয়র্কের বাফেলোতে সভা-সমাবেশ : বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: October 22, 2020 | 5:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে নিউইয়র্কের বাফেলোতে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাফেলো আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের উদ্যোগে এসব অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটা সহ বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে বাফেলোর একটি রেষ্টুরেন্টে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের মেম্বার সেক্রেটারী যুবলীগ নেতা জামাল হুসেন, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ সভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক মঈজুর লস্কর জুয়েল, নিউইয়র্ক মহনগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হোসেন প্রমুখ।

সভায় বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

গত ১৬ অক্টোবর শুক্রবার রাতে বাফেলোর আরেকটি রেষ্টুরেন্টে স্থানীয় আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের উদ্যোগে আলোচনা সভা ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা। অনুষ্ঠানে আগতদের বঙ্গবন্ধু কোট পিন প্রদান করা হয়। এসময় আব্দুর রহিম বাদশা বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমানেকে কোটপিন পরিয়ে দেন। পরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়।

এদিকে, গত ১৭ অক্টোবর শনিবার দুপুরে বাফেলোর আলমান্ডো রেষ্টুরেন্টে বিশিষ্ট ব্যবসায়ী প্রিন্স তালহার সৌজন্যে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ ও পেশাজীবীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে কেউ কোনোদিন বিচ্ছিন্ন করতে পারবেনা। বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন।

আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা সরকারের নানামুখি উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষে জাতির পিতার জীবন ও আদর্শকে ধারণ করে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।
তিনি বলেন, আগামীতে বাফেলোতে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে। বাফলোতে কর্মী সমাবেশ করে সম্মেলনের তারিখ নির্ধারন করা হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV