Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জমজম গ্রীল রেষ্টুরেন্টের উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: October 24, 2020 | 12:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু জ্যাকসন হাইটসের ৭২-২৭ ৩৭ এভিনিউ ঠিকানায় আরো একটি বাংলাদেশী মালিকানাধীন রেষ্টুরেন্ট উদ্বোধন হলো। একাধিক মালিকানায় প্রতিষ্ঠিত জমজম গ্রীল নামের রেষ্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং উপলক্ষ্যে শুক্রবার অপরাহ্নে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৃথক পৃথকভাবে ফিতা কেটে জমজম-এর উদ্বোধন করেন নিউইয়র্ক ষ্টেট সিনেটর জেসিকা রামোস ও রেষ্টুরেন্টটির প্রধান শেফ আশিকুর রহমান। এসময় রেষ্টুরেন্টটির স্বত্তধিকারীগণ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।

দোয়া অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা আব্দুস সাদিক এবং দোয়া পরিচালনা করেন মওলানা ফায়েক উদ্দিন। এসময় ব্যবসা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি কামনা করা হয়। জমজমএনওয়াইসি রেষ্টুরেন্টটির স্বত্তাধিকারীগণ হলেন আব্দুল্লাহ মঞ্জু, সোহেল আব্দুল, জহিরুল হক, ইউসুফ ও আনোয়ার। তারা জানান, এর খাবার সম্পূর্ণ হালাল এবং ক্রেতাদের সুবিধার্থে সকল প্রকার ক্যাটিরিং এর ব্যবস্থা থাকবে। সপ্তাহের সাত দিনই বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের ব্যবস্থা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ