নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র ফান্ডরেজিং (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ ফান্ডরেজিং করেছে। গত ২৪ অক্টোবর শনিবার রাতে ব্রঙ্কসের খলিল পার্টি হলে এ ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের সাধারণ সম্পাদক এমএ বারী ও সাংগঠনিক সম্পাদক এমডি আলাউদ্দিনের পরিচালনায় এবং প্রধান উপদেষ্টা মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থায়ী কমিটি প্রধান মো: নাসির উদ্দিন নাসির, উপদেষ্টা রইছ উদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক সাইয়েদ ওয়াহিদ উল্লাহ, কোষাধ্যক্ষ নূর মো: ফয়সাল মনি, ক্রীড়া সম্পাদক মো: মোজাম্মেল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মহিবুর রহমান, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ মিয়া, কমিউনিটি এক্টিভিস্ট সাইম মুন্তাকিম প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এমএ বারী।

সভায় মোহাম্মদ এন মজুমদার তার সমর্থনে এ ফান্ডরেজিং আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশী কমিউনিটির অধিকার রক্ষা সহ বিভিন্ন দাবি আদায়ে ভূমিকা রাখার লক্ষ্যেই তিনি নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন নির্বাচনে তিনি বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes