দুর্গাপূজা উপলক্ষে আটলান্টিক সিটিতে দুঃস্থদের জন্য খাদ্য সহায়তা ‘হিউম্যানিটি’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিউজারসির আটলান্টিক সিটিতে দুঃস্থদের জন্য খাদ্য সহায়তা দিয়েছে ‘হিউম্যানিটি’। আটলান্টিক সিটির দুই প্রবাসী এ্যাকটিভিষ্ট আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী এবং আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার এর নেতৃত্বাধীন ‘হিউম্যানিটি‘’ এই খাদ্য সহায়তা প্রদান করে।গত পঁচিশ অক্টোবর,রবিবার বিকেলে আটলান্টিক সিটির ‘রেসকিউ মিশন’ এর কতৃপক্ষের কাছে দুঃস্থদের জন্য খাদ্যসামগ্রী হসতান্তর করা হয়।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল দুধ, ডিম ও মাংস। ‘হিউম্যানিটি’র এই মহতী উদ্যোগে সহায়তার হাত প্রসারিত করে এগিয়ে এসেছিলেন আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া। এই সময় কমিউনিটি এ্যাকটিভিষ্ট বিনোদ ভেলোরও উপস্হিত ছিলেন। এই খাদ্য সহায়তা প্রসঙ্গে আয়োজকরা বলেন, ‘ করোনাকালে দুর্গাপুজার আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।আমরা সবসময় নিজেদের সাধ্যানুযায়ী মানুষের বিপদে দাঁড়ানোর চেষ্টা করি।
করোনার এমন দুর্যোগময় পরিস্থিতিতে আমাদের সবার একে অন্যের পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। বিশেষ করে কমিউনিটি এ্যাকটিভিষটদের আরও বেশি প্রয়োজন। কমিউনিটি এ্যাকটিভিষট হিসেবে দায়িত্বশীলতার জায়গা থেকেই এই কাজটি আমরা করে যাচ্ছি । করোনার এই দু:সময়ে একা একা ভালো থাকা সম্ভব নয়,সবাইকে নিয়েই আমাদের ভালো থাকতে হবে – এমন প্রেরণা থেকেই আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








