Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্ববরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসানের ক্রিকেটে প্রত্যাবর্তনে নিউইয়র্কে সুধীজনের সাথে শুভেচ্ছা বিনিময় মঙ্গলবার

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: October 27, 2020 | 4:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিশ্ববরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসানের ক্রিকেট অঙ্গনে প্রত্যাবর্তন উপলক্ষে ২৭ অক্টোবর মঙ্গলবার নিউইয়র্কে সুধীজনের সাথে ‘শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠান হবে। ‘শো-টাইম মিউজিক’র উদ্যোগে কুইন্স প্যালেসে এ অনুষ্ঠান হবে সন্ধ্যে ৮টায়।
অনুষ্ঠান হোস্ট উত্তর আমেরিকায় বাংলা সংস্কৃতি প্রসারে নিরন্তরভাবে কাজ করে যাওয়া ‘শো-টাইম মিউজিক’র কর্ণধার আলমগীর খান আলম জানান, পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান করা হচ্ছে। হলে সর্বোচ্চ ৪০ জন বসার সুযোগ পাবেন। এজন্যে আগে আসন সংরক্ষণ কারীরাই পাবেন বাঙালির অহংকার সাকিব আল হাসানের সান্নিধ্য এবং মতবিনিময়ের অপূর্ব সুযোগ।
গোল্ডেন এইজ হোম কেয়ার ও বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সহায়তায় এ অনুষ্ঠান যথা সময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রিতদের অনুরোধ জানিয়েছেন আলমগীর খান আলম।
উল্লেখ্য, সাকিব আল হাসানকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এন্টি-করাপশন ইউনিটের পৃথক তিনটি অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় এক বছর সাসপেন্ডসহ দুই বছরের জন্যে নিষিদ্ধ করা হয়েছিল। ২৮ অক্টোবর তার শাস্তির মেয়াদ শেষ হচ্ছে। ২৯ অক্টোবর থেকেই তিনি খেলতে পারবেন ক্রিকেট মাঠে। ক্রিকেটে এ প্রত্যাবর্তনে প্রবাসের ক্রিকেট-প্রেমীরা সাকিবকে বরণ কনে নেবেন প্রাণের আমেজে।
উল্লেখ্য, সাকিবের স্ত্রী-সন্তানেরা যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বাস করেন। তাদের সাথে কিছুদিন অতিবাহিত করতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব।

ট্যাগ:
Situs Streaming JAV