Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী মিডিয়ার সাথে অ্যাসাল’র মতবিনিয়: ১২ ডিসেম্বরের বার্ষিক কনভেনশনে যোগদানের আমন্ত্রণ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: October 29, 2020 | 3:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল নিউইয়র্কে বাংলাদেশী মিডিয়ার সাথে মতবিনিয় করেছে। গত ২৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় জুম কনফারেন্সের মাধ্যমে অ্যাসাল তৃতীয়বারের মত এ আয়োজন করে। অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূলধারার রাজনীতিকরাও বক্তব্য রাখেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সভায় মূলধারার লেবার লীডার মাফ মিসবাহ উদ্দিন বলেন, আগামী ১২ ডিসেম্বর শনিবার জুম কনফারেন্সের মাধ্যমে অ্যাসাল’র ১৩তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হবে। সে কনভেনশনে যোগদানের জন্য তিনি সককলকে আমন্ত্রণ জানান। তিনি আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে অ্যাসাল এনড্রোসড প্রার্থী সহ সকল ডেমোক্রেট প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বাইডেন-হ্যারিস সহ ডেমক্রেট প্রার্থীদের পক্ষে কমিউনিটির গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১১-এর সিনেটর জন ল্যু, অ্যাসাল’র ন্যাশনাল কমিটির সেক্রেটারী করিম চৌধুরী, লাইফ মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, করেসপন্ডিং সেক্রেটারী জেড মাতালন, অ্যাসাল ভার্জিনিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট শরাফত হোসেন বাবু, জর্জিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট মোঃ আলী হোসেন, মিশিগান চ্যাপ্টারের প্রেসিডেন্ট মো. রাব্বি আলম, কুইন্স চ্যাপ্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম নূরুল হক, এক্সিকিউটিভ ডাইরেক্টর মো: সাবুল উদ্দিন, উইমেন্স কমিটির চেয়ার আদনান ইসলাম, পলিটিক্যাল ডিরেক্টর সুলতানা খানম, অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট এমডি আলাউদ্দিন, মূলধারার রাজনীতিক জেনিফার রাজকুমার প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ। এছাড়াও অ্যাসাল’র সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দ অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
বক্তারা দক্ষিণ এশিয় কমিউনিটির উন্নয়নে অ্যাসাল’র কার্যক্রমের প্রশংসা করে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ধন্যবাদ জানান। সবাই মিলে কমিউনিটিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ঘোষণা করা হয় এ সভা থেকে।
সাংবাদিকরা বলেন, অ্যাসাল কমিউনিটির জন্য ভাল কাজ করে যাচ্ছে। কমিউনিটিকে এগিয়ে নিতে তাদের নিরলস প্রয়াস সত্যিই প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও কমিউনিটির উন্নয়নে অ্যাসাল সে ধারা অব্যাহত রাখবে- এ প্রত্যাশা সকলের। কমিউনিটির জন্য ভাল কিছু করার কাজে সবসময় সহযোগিতা অব্যাহত রাখেবে মিডিয়া।
অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন বলেন, মিডিয়া কর্মীরা কমিউনিটির গর্ব। তারা কমিউনিটির জন্য সর্বোত্তম সেবা দিয়ে যাচ্ছেন। কমিউনিটির কল্যাণে অনন্য ভূমিকা রেখে চলেছেন। তিনি বলেন, মিডিয়া কর্মিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতেই তৃতীয়বারের মত আনুষ্ঠানিকভাবে তাদেও এ আয়োজন।
অ্যাসাল’র সেক্রেটারী করিম চৌধুরী বলেন, অ্যাসাল’র দক্ষিণ এশীয় কমিউনিটি এবং মূলধারার রাজনীতির মধ্যে সেতুবন্ধন তৈরীতে কাজ করে যাচ্ছে। মিডিয়ার সক্রিয় সহযোগিতা অব্যাহত থাকলে অ্যাসাল তার অভীষ্ট লক্ষ অর্জনে সক্ষম হবে।
মূলধারার নির্বাচিত প্রতিনিধিরা অ্যাসালের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে দক্ষিণ এশীয় কমিউনিটির জন্য তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ধন্যবাদ জানান। তারা অ্যাসালকে তাদের অব্যাহত সহযোগিতা এবং সমর্থনের কথা ব্যক্ত করেন।
বক্তারা বলেন, অভিবাসীদের অধিকার ও মর্যাদার প্রশ্নে ‘বাইডেন-হ্যারিস’র নেতৃত্বের বিকল্প নেই। তাই আগাম ভোটে অংশ নিয়ে বাইডেন-হ্যারিসকে জয়ী করার পথ সুগম করতে হবে।

ট্যাগ:
Situs Streaming JAV