মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মঙ্গলবার : ট্রাম্প না বাইডেন কার হাতে যাবে হোয়াইট হাউসের চাবি
ইউএসএনিউজঅনলাইন : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ৩রা নভেম্বর মঙ্গলবার। এ নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে হোয়াইট হাউসের চাবি কার হাতে যাবে। কি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে উত্তেজনাপূর্ণ নির্বাচনের ফল? কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট? রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প পুনরায় নাকি ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট পদে বসবেন- তা ঠিক করবে আমেরিকানরা। হাতি ও গাধা প্রতীকের এ লড়াইয়ের দিকে তাকিয়ে থাকবে পুরো বিশ্বই। ইতিমধ্যে প্রায় ৯ কোটি ভোটার (আগাম) ভোট দিয়ে দিয়েছেন। ৩রা নভেম্বরে কমপক্ষে আরো ছয় কোটি ভোটার সরাসরি ভোট দিতে যাচ্ছেন। জনমত জরিপে এখনও পিছিয়ে আছেন রিপাবলিকান দলের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেই বিবেচনায় পর্যবেক্ষকরা সুবিধাজনক অবস্থানে দেখছেন ডেমোক্রেট প্রার্থী, দুইবারের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে। কিন্তু তারাও হলফ করে বলতে পারছেন না ভোটাররা চূড়ান্তভাবে কার হাতে হোয়াইট হাউসের চাবি তুলে দিতে যাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, মতামত বা জরিপ সব সময় সঠিক হবে এমন নয়। শেষ সময়ে নাটকীয়ভাবে হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে। তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ দেখা যাচ্ছে বিশ্ব মিডিয়ায়। এর আগে, ২০১৬ ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের বিপুল জনসমর্থনে এগিয়ে থাকার মতো এবারও জাতীয় জরিপগুলোতে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে আছেন। তবে গতবার হিলারি তার প্রতিপক্ষ ট্রাম্পের তুলনায় অনেক এগিয়ে থেকেও শেষ পর্যন্ত নির্বাচনী ফলে হেরে যান। এবার বাইডেনও হিলারির মতো এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যাবেন কি-না তা নিয়ে সংশয় আছে। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল নির্বাচন নিয়ে এতোটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফল প্রকাশে বিলম্ব হওয়া ছাড়াও নির্বাচন আদালত পর্যন্ত গড়াতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন প্রার্থী এবং তাদের ঘনিষ্ঠরা।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030