Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে নির্বাচনের রাতে ওয়াশিংটন, লস অ্যানজেলেস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: November 4, 2020 | 11:20 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে নির্বাচনের রাতে ওয়াশিংটন ডিসি, লস অ্যানজেলেস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, নিউইয়র্ক সিটিতেতে বিক্ষোভ হয়েছে। ওয়াশিংটনে ভোট গ্রহণ শেষ হয়ে তা গণনা শুরু হতেই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। অনলাইন বিবিসি এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসি নিউজে বলা হয়েছে, ক্যাপিটল ভবন এলাকায় বিক্ষোভ করেছে কয়েক শ মানুষ। এ সময়ে তারা গাড়ি চলাচল বন্ধ করে দেয়। স্লোগান দিতে থাকে- ‘যদি আমরা ন্যায়বিচার না পাই, তাহলে তারা শান্তিতে থাকতে পারবে না!’ বিবিসি বলছে, এই বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। তবে হোয়াইট হাউজের বাইরে তারা সংঘর্ষে লিপ্ত হয়। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর দিয়েছে এনবিসি।  সিবিএস নিউজের সাংবাদিক ক্রিশ্চিনা রুফিনি টুইটে বলেছেন, এ সময় কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। তবে লস অ্যানজেলেস, ক্যালিফোর্নিয়া, র‌্যালি, নর্থ ক্যারোলাইনা, পোর্টল্যান্ড, অরিগন এবং নিউইয়র্ক সিটিতে বিক্ষোভে ধস্তাধস্তি হয়েছে। তাতে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। উল্লেখ্য, নির্বাচনের আগেই সহিংসতার আশঙ্কায় আগাম সতর্কতামুলক ব্যবস্থা নিয়েছেন ব্যবসায়ীরা। জানালা, দরজায় গ্রহণ করেছেন অতিরিক্ত সুরক্ষামুলক ব্যবস্থা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV