Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

দাবানলে জ্বলছে টেক্সাস

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: September 6, 2011 | 10:29 PM

Details

দাবানলে জ্বলছে যুক্তরাষ্টের টেক্সাস অঙ্গরাজ্যের বাসট্রোপ কাউন্টি। সামুদ্রিক ঝড় লি’র কারণে সৃষ্ট ঝড়োহাওয়ায় দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে টেক্সাসজুড়ে। এতে  হাজার হাজার একর এলাকা ও শত শত বাড়িঘর পুড়ে গেছে। কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। ইতিমধ্যেই আশপাশের লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র  যেতে শুরু করেছেন। খবর এবিসি নিউজের।

টেক্সাসের বাসট্রোপ কাউন্টিতে রবিবার বিকাল থেকে শুরু হওয়া দাবানলে পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। লোকজন আতঙ্কে এলাকা থেকে ছুটতে থাকে। ১৪ হাজার একর এলাকার এ দাবানলে পাঁচশত ঘরবাড়ি পুড়ে গেছে। দমকল বিভাগ জানায়,  পাঁচ সহস্রাধিক লোককে তত্ক্ষণাত্ অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।  এ ঘটনায় ঐ দিন টেক্সাসের গ্লাডওয়াটার এলাকায় এক মা (২০) ও তার শিশু সন্তান মারা যায়।  টেক্সাসের গভর্নর রিক পেরি এ ঘটনার পর কলম্বিয়ায় তার সফর বাতিল করেন। রিক পেরি বলেন, ৪৮ থেকে ৭২ ঘণ্টা আমাদের জন্য ভয়াবহ হবে। তিনি সবাইকে আশ্রয়কেন্দ্রে যাবার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, দাবানল যে কোন সময় আরো মারাত্মক আকার ধারণ করতে পারে । তাই আপনাদের ধৈর্যের সঙ্গে তা মোকাবিলা করতে হবে। তিনি বলেন, আমি জানি আপনারা গৃহ হারিয়েছেন, সেটা অবশ্যই দুঃখজনক। কিন্তু দয়া করে আপনারা আগুন থেকে দূরে থাকুন। উল্লেখ্য, টেক্সাস ১৯৫০ সাল থেকে ভয়াবহ খরার সঙ্গে যুদ্ধ করে আসছে। এরপর থেকেই  এখানে প্রায়ই দাবানল হচ্ছে। এবারের দাবানলে ব্যাপক প্রাণহানি না ঘটলেও লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে  টেক্সাস বন বিভাগের মুখপাত্র জেন আমেন বলেন, বাসট্রোপ কাউন্টিতে আগুন নেভাতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। কেননা ভূমি থেকে এটি করতে সমস্যা হচ্ছে। এ কারণে ন্যাশনাল গার্ড হেলিকপ্টার এবং ৪টা ভারি ট্যাংকার প্লেন থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV