Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ক্রিকেট আম্পায়ার মোজাম্মেল হকের বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: November 5, 2020 | 12:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : দীর্ঘ প্রবাস জীবন শেষে বাংলাদেশে ফিরে গেলেন ক্রিকেট অ্যাম্পয়ার মোজাম্মেল হক। তার বিদায় উপলক্ষ্যে নিউইয়র্কে কুইন্সের একটি রেষ্টুরেন্টে বিপিএল অফ ইউএসএ’র পক্ষ থেকে বিদায় সংবর্ধনার অয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্রিকেট অনুরাগী ও ক্রিকেট সংগঠক উপস্থিত ছিলেন।
গত ২২ অক্টোবর বৃহস্পতিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশী প্রিমিয়ার লীগ অফ ইউএসএ-এর প্রেসিডেন্ট সুমন খান, বিপিএল কমিটির সাধারণ সম্পাদক তানভীর ভূইয়ান, কোষাধ্যক্ষ ধ্রীতিমান চৌধুরী (অমিত), পরিচালক মোহাম্মদ জাসেম, প্রনয় শুভ্র দাস, সদস্য ফয়সাল আহমেদ, মোহাম্মদ সাহাদী, পলাশ রয়, সোহরাব হোসেন মিঠু, রাশেদুল খান সোহাগ, মোহাম্মদ সাইদুর এবং বায়েজীদ। এছাড়াও আম্পায়ার মোজাম্মেল হকের সুস্বাস্থ্য কামনা করে টেলিফোনে স্মৃতিচারণ করেন বিপিএল অফ ইউএসএ’র উপদেষ্টা সৈয়দ আল-আমির রাসেল, উপদেষ্টা আরিফুল হক ভূঁইয়া, তানভীর চৌধুী বাবু, মাজরান আলম, সৈয়দ ইমতিয়াজ আসিফ, সাহাদাদ হোসেন।
অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোজাম্মেল হক স্মৃতিচারণ করে বলেন, ক্রিকেট খেলায় তার এই দীর্ঘ পথ চলায় অনেকের সাথে খারাপ ব্যবহার করেছেন মূলত খেলার জন্যই। এতে কাউকে কষ্ট দিয়ে থাকলে তাকে মাফ করে দেওয়ার অনুরোধ করেন। তিনি জানান, তার পরিবার বাংলাদেশে থাকেন, জীবনের বাকী সময়টা দেশে তার পবিরারের সাথে থাকার জন্য মন:স্থির করেন। এই জন্য তাকে নিউইর্য়ক ছাড়তে হচ্ছে।
ক্রিকেটে তার অসাধারণ অবদানের জন্য বাংলাদেশী প্রিমিয়ার লীগ অফ ইউএসএ (বিপিএল) এর পক্ষ থেকে তাকে বিপিএল-এর হ্যাট ও ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, মোজাম্মেল হক ২০১৩ সাল থেকে নিউইর্য়কে বসবাস করে আসছিলেন। নিউইর্য়কে থাকাকালীন সময়ে তিনি বাংলাদেশী ক্রিকেট লীগের আম্পায়ার হিসেবে কাজ করে আসছিলেন। পাশাপাশি তিনি স্কুল ক্রিকেট এবং কমনওয়েলথ ক্রিকেট লীগের ও আম্পায়ারিং করছিলেন। ইউএনএ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV