Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যাকসন হাইটস ডাইভার সিটি প্লাজায় ওয়ার্ল্ড হিউম্যান রাইট্সের খাদ্য ও মাস্ক বিতরণ শনিবার

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: November 5, 2020 | 5:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট এর কার্যকরি পরিষদের সভা গত ১লা নভেম্বর রোববার জ্যামাইকা মতিন রেষ্টুরেন্ট পার্টি হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ্ শহীদুল হক (সাঈদ)। উপস্থিত ছিলেন ডাঃ নার্গিস রহমান, বাবলী হক, জাহাঙ্গীর আলম জয়, মোহাম্মদ বাছির আহমেদ, বি.এম. বাদশা, শম্পা জামান, শাহ্ নাজ বেগম, এস.এম. সায়েম চৌধুরী।
প্রথমে কভিড-১৯ ২০২০ সমস্ত বিশ্বে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধাসহ সমবেদনা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের সভাপতি তার বক্তব্যে বলেন ‘মানবতা সকলের উদ্ধে’ আমরা বর্তমান পরিস্থিতির মধ্যে হতাশাপূর্ণ জীবন যাপন করছি। বর্তমানে আমেরিকাতে খুন, হেইটক্রাইম ব্যাপকভাবে বিস্তার লাভ করছে যা জন জীবনে হুমকি স্বরূপ তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সজাগ হওয়ার জন্য জোর সুপারিশ করেন। কভিড-১৯ আজ আমাদের হতাশায় নিমজ্জিত করছে। তবে আমরা হাত গুটিয়ে বসে নেই, সোস্যাল ডিসটেন্স বজায় রেখে আমরা আমাদের কর্মসূচী অব্যাহত রেখেছি। আমরা লড়ে যাব মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত। সভায় স্থানীয় সরকার অর্থাৎ বরো প্রেসিডেনট, ষ্টেট সিনেটর, কাউন্সিল ওমেন, এ্যাসেম্বলী ওমেনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি নিউইয়র্কস্থ সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতি কৃজ্ঞতা জানানো হয়।
সভায় বলা হয়, আগামী ৭ নভেম্বর শনিবার জ্যাকসন হাইটস্থ ডাইভার সিটি প্লাজায় খাদ্য দ্রব্য এবং মাস্ক বিতরণে অন্যতম সহযোগিতাকারী বরো প্রেসিডেন্ট শেরন লী, স্টেট সিনেটর জন লিউ, স্টেট সিনেটর জেসিকা রামোশ, কাউন্সিল ওমেন আদরিয়ানা এ্যাডাম্স, এ্যাসিম্বলী ওমেন ক্যাটরিনা ক্রুজ, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আগামী ১০ই ডিসেম্বর ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডে যথাযোগ্য মর্যাদার সহিত পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV