Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আহলুল বাইত মসজিদে বার দিনব্যাপী ঈদ মিলাদুন্নবী উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: November 6, 2020 | 11:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : আহলুল বাইত মিশন ও মসজিদের ১২দিন ব্যাপী ঈদ মিলাদুন্নবী সাল্ল¬াল¬াহু আলাইহি ওয়াসাল্ল¬াম সম্পন্ন হয়েছে। গত বুধবার বাদ ইশা থেকে শুরু হওয়া মাহফিলে মসল্লীদের ঢল নামে।
ইমাম খতীব মুফতী সাইয়েদ মুহাম্মদ আনসারুল করিম এর প্রতিদিনের কুরআন ও সুন্নাহর আলোকে সুন্দর রূহানী বয়ান, সানী ইমাম হাফিজ টিপু রহমানের সুলোলিত কণ্ঠের তিলাওয়াত ছিল প্রতিদিনের আকর্ষণ। দারুল কুরআন একাডেমির পরিচালক হাফিজ মওলানা কাওসার আহমেদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় কুরআন শরীফ এবং দুরুদ শরীফ এর খতম।

গ্রাান্ড মাহফিলে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিনহাজুল কুরআন ইউ এস এ র সভাপতি সাইয়েদ খাজা উমায়ের হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ট্রাস্টি বোর্ডের সদস্য, ফাউন্ডার মেম্বার বিশিণ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ, ওয়ালস্ট্রিট এলাকার মসজিদের প্রেসিডেন্ট ও জালাবাদ এসোসিয়েশন এর সাবেক প্রেসিডেন্ট সাইয়েদ শওকত আলী। উপস্থিত ছিলেন খাদিম কমিটির সদস্য সহ আহলুল বাইত এর শুভাকাঙ্খীরা।
অন্যতম আকর্ষণ ছিলেন পাকিস্তান থেকে আগত আন্তর্জাতিক মসুর নাত খা হাফিজ কারি মুহাম্মদ আলী সারোয়ারদি। তার একের পর এক পরিবেশনা মাহফিলকে এক ইশক ও খুশীর আমেজে নিয়ে যায়।
শুভেচ্ছা বক্তব্য দেন আহলুল বাইত মিশনের প্রেসিডেন্ট ও ফাউন্ডার মেম্বার জুয়েল চৌধূরী, ফাউন্ডার মেম্বার ও ভাইস প্রেসিডেন্ট নূরুল ইসলাম।
উপস্থিত সবার মাঝে উপহার, প্রাইজ, তাবারুক বিতরণ করা হয়।
মাহফিল শেষে বিশেষ মীলাদ, ফাতিহা ও সমগ্র মানব জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সবাইকে আহলুল বাইত মসজিদের সকল কর্মকান্ডে অংশ নেওয়ার জন্য এবং সহযোগিতা করার জন্য বিনিত আহব্বান জানানো হয়।

বার দিন ব্যাপী পবিত্র মীলাদ শরীফের রূহানী সুচনা নুরে মুহাম্মদী (স) এর সৃস্টি, মহান আল¬াহ তা’লা আপন ভালবাসায় নিজেকে প্রকাশ করনার্থে তার প্রিয় হাবীব কে সৃস্টি করে নুরের আবেশে মহান সম্মানে তাকে অভিশিত করেন সে নুরে হাবীব (স) অনন্ত কাল ধরে আল¬াহর আরশে আজীমে চারি পাশে মহান রবের তাওয়াফ সহ ইবাদত গুন গানেরত ছিলেন। পরবর্তীতে আল¬াহ রাব্বুল ইজ্জত সমস্ত সৃষ্টির সুচনা করেন সেই নুরের উসিলায়। আলমে আরওয়াহ তে নবীদের রূহ সমভিব্যাহারে হাবীবের শ্রেষ্টত্ব প্রমান করেন সর্গীয় মাহফিলে সব নবী রাসুল (আ) দের থেকে এ ব্যাপারে ওয়াদা নিয়ে। আর নবী করীম (স) এ ফিজিক্যাল মীলাদ সংগঠিত হয় মা আমীনার গৃহে প্রসিদ্ধ মেত ৫৭০ খৃস্টাব্দের মাহে রবিউল আউয়াল এর বার তারিখ সোমবারে সূবহ্ সাদিকের সুখনুরে; যা ছিল মানব ইতিহাসের সব চেয়ে উল্লেখযোগ্য ঘটনা। জন্ম লগ্নেই মহা অলৌকিক কার্যাবলী বা প্রচুর মুজেযা সংঘটিত হয় যা বিস্তারিত ভাবে আলোচিত হয়। মীলাদ কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কেন মীলাদ করা ফিতনায় টইটুম্বুর এ সময়ে একান্ত গুরুত্বপূর্ণ তা আলোচিত হয় বিষদভাবে। আগামী প্রজন্মের সুন্দর আগামী তৈরীতে মীলাদ শরীফ কিভাবে আমাদের আর্থ সামাজিক উন্নয়নে ভুমিকা রাখতে পারে পর্যালোচিত হয়। কোভিড পরিস্থিতি সহ মিলাদের মাধ্যমে সর্বাপরি সব মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্যও মীলাদ এক রক্ষাকবচের ভুমিকা পালন করতে পারে।
প্রতিদিনই জিকির দরূদ মীলাদ শরীফ সহ বিশ্ব মানবতার সহ সবার জন্য দোআ করা হয় ও তাবারক বিতরন করা হয়।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন মসজিদে খাদরার ইমাম খতীব হাফিজ মাওলানা কুদসী মিজবাহি এবং ওজন পার্ক মসজিদের ইমাম মাওলানা বুরহান উদ্দিন। এ মাহফিল সফল করতে খাদিম কমিটির সদস্য জুয়েল চৌধূরী, সাইকত আনোয়ার, সাইয়েদ আশরাফ আলী, মুহাম্মদ ফখরুদ্দিন ঠাকুর, ইস্কান্দর, সাইফুল মজীদ বাবু, নূরুল ইসলাম, তাজিমুদ্দিন ও হেলাল খান অক্লান্ত পরিশ্রম করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV