নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালী মালিকানায় স্পাইস আপ সুপার মার্কেটের যাত্রা শুরু (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ক্যাসেল হিল এলাকায় স্পাইস আপ সুপার মার্কেট নামে বাঙালী মালিকানায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গত ৬ নভেম্বর শুক্রবার অপরাহ্নে ব্রঙ্কসের ১০০২ ক্যাসেল হিল এভিনিউতে ব্যবসায়ী আতিকুর রহমান, রাসেল আহমেদ এবং এইচ এম নুরুজ্জামানের মালিকানাধীন স্পাইস আপ সুপার মার্কেটের উদ্বোধন হয় বর্ণাঢ্য আয়োজনে।

প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। পার্কচেষ্টার জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম, বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া মিলাদ-মাহফিল পরিচালনা করেন। ব্যবসায় সাফল্য, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল লতিফ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এসময় স্বাগত বক্তব্য রাখেন স্পাইস আপ সুপার মার্কেটের অন্যতম কর্ণধার আতিকুর রহমান। অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের উপদেষ্টা আলমাস আলী, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ, সুন্দর বন গ্রোসারির সিইও স্বপন তালুকদার, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট কমরেড আকসাদ আলী প্রমুখ। অনুষ্ঠানে ব্যবসায়ী আবদুল জে খান, জোবেদা হোসেন রোজী সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী আতিকুর রহমান বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানে এ প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে। হালাল ব্যবসার মাধ্যমে কমিউনিটিকে সুলভ মূল্যে প্রয়োজনীয় সব পণ্য সামগ্রী সরবরাহ করবে।
তিনি জানান, স্পাইস আপ সুপার মার্কেটের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সকল পণ্যে বিশেষ ছাড় চলছে। তাদের স্টোরে রয়েছে বাংলাদেশী, ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজসহ সকল কমিউনিটির নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী।
বক্তরা প্রতিষ্ঠানটির শুভ কামনা করে বলেন, বাঙালী মালিকানায় ক্যাসেল হিল এলাকায় এমন হালাল সুপার মার্কেট গড়ে ওঠায় প্রবাসীরা হাতের নাগালেই সুলভ মূল্যে পাবেন তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes