জাতির উদ্দেশে ভাষণ বাইডেনের : জাতিকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতিসহ প্রথম দিন থেকেই করোনা নিয়ন্ত্রণে কাজ করবেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জাতির উদ্দেশে দেয়া ভাষণে জো বাইডেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত জয় পেলে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে কাজ করবেন। ডেলওয়্যারে তার নিজ শহর ওয়েলমিংটন থেকে গতকাল শুক্রবার ভাষণে তিনি আরও বলেন, এই ভাইরাস নিয়ন্ত্রণে আমাদের পরিকল্পনা প্রথম দিন থেকে কার্যকর করবো।
এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোটে হারাতে বাইডেন নিজের আত্মবিশ্বাসের কথা বলেন। জো বাইডেন বলেন, পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই লড়াইয়ে আমরা জিততে চলেছি। ইলেকটোরাল কলেজ ভোট ও ভোট গণনা আমাদেরকে বলছে সব কিছু পরিষ্কার। পুরো জাতি আমাদের সঙ্গে আছে। আমরা এখন তিন শতাধিক ইলেকটোরাল কলেজ ভোট পেতে চলেছি। আমরা সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পেতে চলেছি। জাতি আমাদের সঙ্গে আছে। এখনও আমাদের বিজয় চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। ভাষণে জো বাইডেন নির্বাচিত হলে জাতিকে ঐক্যবদ্ধ করারও প্রতিশ্রুতি দেন।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity