Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেনের ঐক্যের ডাক

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: November 8, 2020 | 9:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথম ভাষণে প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেন ঐক্যের ডাক দিয়েছেন। এ সময় বাইডেন প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি বিভেদ নয়, ঐক্য চাই। কোন রাজ্য নীল, কোন রাজ্য লাল, তা দেখি না। আমরা শুধুই দেখবো যুক্তরাষ্ট্রকে। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের বিভক্তি নয়, আমরা চাই ঐক্য। শনিবার পেনসিলভ্যানিয়া রাজ্যে তার বিজয়ের মধ্য দিয়ে হোয়াইট হাউজের টিকেট নিশ্চিত হয়ে যায়। এরপর রাতে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি এদিন যুক্তরাষ্ট্রের মর্যাদা ফিরিয়ে আনতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বললেন, আমি এমন একজন প্রেসিডেন্ট হতে চাই যিনি পুরো যুক্তরাষ্ট্রের। আমি এই পদ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মর্যাদা ফেরাতে চাই। জাতির মেরুদন্ডকে পুনর্গঠন করতে চাই। মধ্যবিত্তকে পুনর্গঠন করতে চাই। আবার যেন যুক্তরাষ্ট্রকে সারা বিশ্ব সম্মান করে তেমন করে গড়ে তুলতে চাই। আর দেশের ভিতরে সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই।
যারা তার বিরুদ্ধে ভোট দিয়েছেন তিনি তাদের উদ্দেশেও কথা বলেন। তিনি বলেন, এখন সময় কর্কশ বাক্য বিনিময় থেকে সরে আসার, উত্তেজনার পারদ নামিয়ে আনার। এখন সময় একে অন্যের পাশে দাঁড়ানোর। একে অন্যের কথায় কান দেয়ার। আর অগ্রগতির জন্য বিরোধী পক্ষকে শত্রু হিসেবে দেখা বন্ধ করতে হবে আমাদেরকে।
এই ভাষণেই প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেন ঘোষণা দেন, তিনি জানুয়ারিতে শপথ গ্রহণের দিন থেকে যাতে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন তা নিশ্চিত করতে করোনাভাইরাস বিষয়ক রেসপন্স কমিটি গঠন করবেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাস মহামারিতে কমপক্ষে দুই লাখ ৩৭ হাজারের বেশি মার্কিনি মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় এক কোটি মানুষ। সারা বিশ্বের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। এই ভাইরাসের বিস্তার রোধ কমিয়ে আনার বিষয়টি তিনি নির্বাচনী প্রচারণায় জোর দিয়ে তুলে ধরেছেন।
শনিবারের সমবেত নেতাকর্মীদের সামনে ভাষণ দেয়ার আগে জো বাইডেনকে পরিচয় করিয়ে দেন রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিস। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি প্রথন নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্টও তিনি। একই সঙ্গে প্রথম এশিয়ান বংশোদ্ভূত আমেরিকান ভাইস প্রেসিডেন্টও কমালা হ্যারিস। এদিন তিনিও বক্তব্য রেখেছেন। কমালা হ্যারিস বলেন, এই নির্বাচনের ব্যালটে যখন আমাদের গণতন্ত্র ছিলণ, তখন যুক্তরাষ্ট্রের মর্যাদা ছিল ঝুঁকিতে। সারা বিশ্ব পর্যবেক্ষণ করছিল। আপনারা যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন দিনের সূচনা করেছেন। জনতার উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আশা আর ঐক্যকে বেছে নিয়েছেন। বেছে নিয়েছেন শালীনতা, বিজ্ঞান আর সত্যকে। আপনারা যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন জো বাইডেনকে। কিন্তু সামনে চলার পথ খুব সহজ হবে না। কিন্তু যুক্তরাষ্ট্র সেই পথের জন্য প্রস্তুত। একই সঙ্গে প্রস্তুত জো বাইডেন এবং আমিও। নিজে নির্বাচিত হওয়ার ঐতিহাসিক মুহূর্ত সম্পর্কে কমালা হ্যারিস বলেন, আমি হতে পারি এই পদের জন্য প্রথম নারী, কিন্তু আমিই এ পদে শেষ নারী হবো না।
তাদের বক্তব্য দেয়ার আগে উইলমিংটনে র্নিাচনী প্রধান কার্যালয়ের সামনে মানুষের ঢল নামে।

ভাষণে তার রানিংমেট কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান বাইডেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ‌্যে ২৭০টি পেলেই চলে। সিএনএনের তথ‌্য অনুযায়ী, সর্বশেষ প্রাপ্ত ফলে জো বাইডেন জিতে নিয়েছেন ২৭৩টি ইলেকটোরাল ভোট। আর ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV