বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর অব্যাহত নির্যাতন ও জোরপূর্বক ধর্মান্তরিত করার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু কোয়ালিশন। ৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় নিউইর্য়কের জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা কুমিল্লার মুরাদনগরে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও আগ্নিসংযোগসহ মহিলাদের ওপর শারীরিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান নিশ্চিত করাসহ সাম্প্রদায়িক হামলা বন্ধে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানান তারা।।
দীপক দাশের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন দীনেশ মজুমদার, গোবিন্দ বানিয়ে, নিতাই বাগচী, বিভাস মল্লিক, জয়দেব গাইন, রুপক নন্দী, শিতাংশু গুহ, ভজন সরকার, বিদ্যুৎ সরকার, রনবীর বড়ুয়া, ডা. টমাস দুলু রায়, সনজিৎ কুমার ঘোষ, মংপ্রু, নিরময় তচঙ্গ্যা ও আরাবিন্দু চাকমা প্রমুখ। সমাবেশে নির্যাতিত পূর্বধইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বন কুমার শীবের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টন্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাম্প্রদায়িক হামলা বন্ধেরও দাবি জানান তারা।
ওই সমাবেশ থেকে কুমিল্লাসহ সারা দেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আগামী শুক্রবার বিকেল ২টায় জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের