Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের দুই অগ্রাধিকার: মহামারি রোধে কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: November 9, 2020 | 2:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন করোনা মহামারিকে শীর্ষ অগ্রাধিকার দিয়ে কর্মপরিকল্পনা  সাজাচ্ছেন। তিনি জানিয়েছেন, মহামারি মোকাবিলায় দেশের সেরা বিজ্ঞান ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করবেন তিনি। জানুয়ারি থেকেই এই কমিটি কাজ শুরু করবে। এর পাশাপাশি তার পরিকল্পনায় রয়েছে অর্থনীতি পুনর্গঠন, বর্ণবাদ মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তন ইস্যু। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পরই ৭টি মুসলিম দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন। জানুয়ারিতে তিনি ক্ষমতা পাওয়ার পর কীভাবে সরকার পরিচালনা করবেন তা নিয়ে কাজ করছেন। মার্কিন মিডিয়ার মতে, ক্ষমতায় আসার পর প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন ডনাল্ড ট্রাম্প। কিন্তু ক্ষমতা পাওয়ার পর ওই চুক্তিতে নতুন করে যুক্ত হওয়ার কথা বলেছেন জো বাইডেন। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের পক্ষে কাজ করছে এমন অভিযোগে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। কিন্তু আবার বিশ্বস্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রকে যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। এ ছাড়া যেসব শিশু যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে অবৈধভাবে তাদেরকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আমলের নীতির অধীনে অভিবাসী মর্যাদা দেয়ার কথা বলেছেন বাইডেন।
শনিবার প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেন তার প্রথম বক্তব্যে যুক্তরাষ্ট্রে যে ক্ষতি হয়ে গেছে তা পুনঃনির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিভক্তি নয়, ঐক্যবদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সরাসরি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থনকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের বিরোধীদেরকে শত্রু হিসেবে দেখা বন্ধ করতে হবে। নির্বাচনে পরাজিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে তিনি সান্ত্বনার বাণী শুনিয়েছেন। বলেছেন, আমিও অনেকবার হেরেছি। বুঝতে পারি হারার বেদনাটা কেমন। ওদিকে ক্ষমতা হস্তান্তর সম্পর্কিত একটি ওয়েবসাইট চালু করেছেন বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিস।

ট্যাগ:
Situs Streaming JAV