Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্ক মহানগর বিএনপির ভার্চুয়াল মিটিংয়ে বিপ্লব ও সংহতি দিবস

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: November 10, 2020 | 12:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্ক মহানগর বিএনপি এক ভার্চুয়াল সভার আয়োজন করে শনিবার দুপুরে। সংগঠনের সভাপতি সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এ সভায় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং বিএনপির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত হয়।

সভাটির সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মো:আশরাফ হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সারওয়ার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। বিষেশ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, আয়ারল্যান্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহিদ মমিন, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল ইসলাম জনি।

নিউইয়র্ক মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন নাসির, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন দিপু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, সহ সভাপতি জিয়াউল হক মিশন, যুগ্ম সম্পাদক আবু জাফর ফরাজী, যুগ্ম সম্পাদক সৈয়দ আজাদ, নোয়াখালী জাতীয়তাবাদি ফোরামের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মানিক, বিএনপির যুগ্ম সম্পাদক কামাল হোসেন, মহিলা সম্পাদিকা জোহরা বেগম, মহিলা নেত্রী স্বপ্নামনি, খুলনা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও নিউইয়র্ক বিএনপির নেতা মাঈনুল হাসান মুহিদ, দপ্তর সম্পাদক অহিদুজজামান রিয়াদ, হাফিজুর রহমান রবিনস, শেখ জালাল আহমেদ, শহিদুল ইসলাম শিকদার প্রমুখ ।

এ সভায় বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আরও অংশগ্রহণ করেন ফ্লোরিডা বিএনপির সিনিয়র নেতা ফারুক সরকার, জর্জিয়া বিএনপি নেতা মো: আজাদ রহমান, ভার্জিনিয়া বিএনপির সদস্য সচিব তোফায়েল আহমেদ, মেরিল্যান্ড অঙ্গরাজ্য থেকে কবিরুল ইসলাম, আবলাব হোসেন সোহাগ, মো: হাসান চৌধুরী, মো: সাফিউল্লাহ, ইসমাইল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মজিবর রহমান সারওয়ার পঁচাত্তরের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট উপস্থাপন করে বলেন, সেই চেতনায়ই বাংলাদেশ একদলীয় শাসন-ব্যবস্থা থেকে মুক্তিলাভ করেছে। প্রধান বক্তা এম এ মালেক দেশ ও প্রবাসের সকলকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হবার উদাত্ত আহবান জানান। সভাপতির সমাপনী বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, নিউইয়র্ক হচ্ছে বিএনপির ঘাঁটি। করোনার কারণে আমরা স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল সভা করতে বাধ্য হলাম। চরম এ দু:সময়ে আমরা সকলের খোঁজ-খবর রাখছি দলীয় নেটওয়ার্কে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV