যুক্তরাষ্ট্রে “কোভিড-১৯ হিরো” অ্যাওয়ার্ড পেলেন আসেফ বারী, শাহ নেওয়াজ সহ ৫ বাংলাদেশি
ইউএসএনিউজঅনলাইন.কম : করোনাকালীন সময়ে যুক্তরাষ্ট্রে বাঙালী কমিউনিটিতে আর্ত মানবতার সেবায় মানবিক অবদান রাখবার জন্য কোভিড-১৯ অ্যাওয়ার্ড পেলেন কমিউনিটির প্রিয়মুখ আসেফ বারী (টুটুল), শাহ নেওয়াজ সহ ৫ বাংলাদেশী আমেরিকান। গত ১০ নভেম্বর নিউইয়র্কের ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এরিক এডামস ৫ বাংলাদেশিসহ ১৮৮ জনকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন। মহামারী কোভিড-১৯ চলাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা কমিউনিউটির মানুষের পাশে দাড়িয়েছেন।

“কোভিড-১৯ হিরো” অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন নিউ ইয়র্ক-বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট, রংপুর জেলা সমিতির প্রেসিডেন্ট ও বারী হোম কেয়ার এর সিইও আসেফ বারী (টুটুল), জেবিবিএর প্রেসিডেন্ট, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, নরসিংদি জেলা সমিতির প্রেসিডেন্ট ও লায়ন্স ক্লাবের সেক্রটারি আহসান হাবীব, ট্রান্সফোটেক একাডেমি সিইও, ‘এমইএ’ ভাইস প্রেসিডেন্ট শেখ গালিব রহমান এবং ডি এইচ কেয়ার এর সিইও শাহরিয়ার রহমান। ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এরিক এডামস করোনাকালীন হিরো সম্বোধনে ভুষিত করে তাদের হাতে এওয়ার্ড তুলে দেন।
জানাযায়, মহামারী কোভিড-১৯ চলাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা সম্মিলিত, সাংগঠনিক উদ্যোগ কিংবা ব্যক্তিগতভাবে ছুটে গিয়েছেন সাহায্যপ্রার্থীদের কাছে। তাদের প্রতি সম্মাননা জানাতে বোরো প্রেসিডেন্ট এই অ্যাওয়ার্ড তুলে দেন। এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট ও লায়ন্স ক্লাবের ডিরেক্টর মুনমুন হাসিনা বারীসহ কমিউনিটির উল্ল্যেখযোগ্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, করোনারালীন সময়ে নিজ অর্থায়নে করোনায় মৃত্যুবরনকারীদের দাফনের ব্যবস্থাসহ ফ্রি কোভিড টেস্ট, হালাল খাবার সরবরাহ, অর্থ সহায়তা, ফ্রি রক্তদান কর্মসূচী এবং ফ্রি ফ্লু শট প্রদান কর্মসূচী পরিচালনার মাধ্যমে কমিউনিটির মানুষের প্রতি নি:স্বার্থ সেবার হাত বাড়িয়েছিলেন বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী (টুটুল)। পুরস্কার পাওয়ার অনুভুতিতে তিনি বলেন, পুরস্কার প্রাপ্তির জন্য আর্ত মানবতার সেবায় কাজ করিনি, করোনাকালের দুর্বিষহ সময়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর তাগিদ অনুভব করেছি। তবে এই পুরস্কার আরো দায়িত্ব বাড়িয়ে দিল।” তিনি ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এরিক এডামসকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই সম্মান কমিউনিটির জন্য ভবিষ্যতে আরো ভালো কাজ করবার অনুপ্রেরণা দ্বিগুন বাড়িয়ে দিল”।

আসেফ বারী (টুটুল) আরো বলেন, “আমি এবং আমার সহযোদ্ধা আজ যারা এই সম্মাননা পেলাম সবার পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রার্থনা করছি সব সময় যেন কমিউনিটির সেবায় নিবেদিতপ্রাণ ভুমিকা রাখতে পারি।”

জেবিবিএর প্রেসিডেন্ট শাহ নেওয়াজ অ্যাওয়ার্ড পাওয়ার অনুভুতি ব্যক্ত করে বলেন, পুরস্কার প্রাপ্তির জন্য আর্ত মানবতার সেবায় নিয়োজিত হইনি। মানব সেবার তাগিদ থেকেই সামাজিক কাজ করছি। তবে যে কোন সম্মাননা সত্যিই গর্বের। এই পুরস্কার প্রাপ্তি কমিউনিটির প্রতি আরো দায়িত্ববোধ বাড়িয়ে দিল। বাকি জীবনটাও যেন মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি সে প্রার্থনাই করি সব সময়।
শেখ গালিব রহমান জানান, তিনি মহামারীর শুরু থেকেই কমিউনিটির সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি নিজ প্রতিষ্ঠান ট্রান্সফোটেক একাডেমির ক্যাম্পাসে গড়ে তোলেন ফুড প্যান্ট্রি। মহামারীর সংকটকালীন সময়ে এমএইর উদ্যোগে ২০০০ এর অধিক মানুষের কাছে পৌছে দিয়েছেন খাদ্য সহায়তা।
কোভিড-১৯ হিরো অ্যাওয়ার্ড প্রাপ্তির অভিব্যক্তিতে শেখ গালিব বলেন, ভালো কোনো কাজের জন্য পাওয়া সম্মাননা সত্যিই গর্বের। একইসাথে আরো ভালো ভালো কাজ করতে উৎসাহিত করে। তাছাড়া আমেরিকান মাটিতে বাংলাদেশিদের প্রাপ্ত এই সম্মাননা বাংলাদেশি কমিউনিটির মুখ সমুজ্জ্বল করে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes