Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র সন্দ্বীপ এডুকেশন এ্যান্ড কালচারাল সোসাইটির সেক্রেটারি মোস্তফা কামাল পাশার মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: November 12, 2020 | 11:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে সন্দ্বীপ উপজেলার গাছুয়া প্রবাসীদের সংগঠন ‘গাছুয়া জনকল্যাণ সমিতি’র সভাপতি এবং সন্দ্বীপ এডুকেশন এ্যান্ড কালচারাল সোসাইটির সেক্রেটারি মোস্তফা কামাল পাশা মানিক আর নেই। ১০ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৭২ বছর বয়সী মানিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নির্মাণ-ঠিকাদার মানিক বাস করতেন নিউইয়র্ক সিটির ব্রুকলিনে চার্চ-ম্যাকডোনাল্ড সংলগ্ন এলাকায়। তার নামাজে জানাজা ১১ নভেম্বর বাদ এশা বাংলাদেশ মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার রাতে তার লাশ চট্টগ্রামের উদ্দেশ্যে প্রেরণ করার কথা। 

সন্দ্বীপের গাছুয়ার সন্তান যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার ফোরামের নির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মোস্তফা কামাল পাশা মানিক মৃত্যুর আগের দিন সন্ধ্যায় জ্যাকসন হাইটসে বাইডেন-কমলার বিজয়ে মুক্তিযোদ্ধা-জনতার উল্লাসে যোগ দিয়ে ছিলেন। মানিক যুক্তরাষ্ট্রে এসেছিলেন ৩৫ বছর আগে। এর ৫ বছর পর একবার বাংলাদেশে গিয়ে স্ত্রী-সন্তানের সাথে সাক্ষাৎ করেন। তারপর কেটে গেল ৩০টি বছর। কিন্তু গ্রিনকার্ড পাননি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV