Thursday, 22 October 2026 |
শিরোনাম
চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির নতুন কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: November 12, 2020 | 6:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। গত ৩১ অক্টোবর শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যামাইকা ষ্টার কাবাব রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সোসাইটির বার্ষিক সাধারণ সভায় দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতি নির্বাচিত হন মো: জয়নাল আবেদীন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মো: আবুছাইন আখতার (বাবুল) একই পদে পুননির্বাচিত হন।

তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার এখলাস আহমেদ, নির্বাচন কমিশনার খোকন সাহা এবং নুরুজ্জামান আলী।

সভায় উপস্থিত ছিলেন প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির বিদায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মো: জয়নাল আবেদিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো: আবুছাইন আখতার (বাবুল), সোসাইটির কো-চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা আলহাজ্জ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার এখলাস আহমেদ, পরিচালক প্রদীপ মালাকার, সুলতান উদ্দিন আহমেদ, রবীন্দ্র চন্দ্র বর্মন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মৃধা, সাবেক সাংস্কৃতিক সম্পাদক খোকন সাহা, কোষাধক্ষ নূরুজ্জামান আলি, সহ সাধারণ সম্পাদক মো: মজিদ ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক মো: আমিনুল হক, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম খোকন, শিক্ষা বিষয়ক সম্পাদক কামরুদ্দীন আহম্মেদ (বাবুল), সাংগঠনিক সম্পাদক আবু কালাম সেলিম, সাহিত্য সম্পাদক মো: নুরুল ইসলাম, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, মিলনায়তন সম্পাদক জাহাঙ্গির আলম, আন্তর্জাতিক সম্পাদক আব্দুল মালেক ভূঁইয়া, ডা: তাজুল ইসলাস, মো: মজিবর রহমান মাষ্টার, বিশিষ্ট ক্রীড়াবিদ মো: আমজাদ হোসেন, তানিম জাবের, রাহুল বর্মন দিপু, মো: আলতাফ হোসেন, মো: ইব্রাহিম, শফিকুর রহমান, নূরুল আমিন, আকতার হোসেন, হুমায়ূন কবির, মো: মোস্তাক আহামেদ, সদস্য মো: মুসফিকুজ্জামান ভূইয়া (ঝন্টু) প্রমুখ। উপস্থিত সকলের কন্ঠ ভোটের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়। নির্বাচন কমিশন সকলের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিন করেন।
নব নির্বাচিত সভাপতি মো: জয়নাল আবেদীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো: আবুছাইন আখতার (বাবুল) প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির সকল কর্মকর্তা ও প্রবাসী নরসিংদীবাসিকে কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ