মার্কিন ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন হয়েছে ৩ নভেম্বরের নির্বাচন, কারচুপির কোনো প্রমাণ মেলেনি : সিআইএসএ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন নির্বাচন সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এক যৌথ বিবৃতিতে দি সাইবার সিকিউরিটি এন্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি-সিআইএসএ বলছে গত ৩ নভেম্বরের নির্বাচন মার্কিন ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন হয়েছে, কারচুপির কোনো প্রমাণ মেলেনি। যুক্তরাষ্ট্রের সিআইএসএ বলছে এবারের নির্বাচনে কোনো ভোট কারচুপি হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের ভোট কারচুপির অভিযোগের প্রেক্ষিতে সিআইএসএ এধরনের জবাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের দুটি হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিস ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার সেক্টর কোঅর্ডিনেটিং কাউন্সিল ও ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট কোঅর্ডিনেটিং কাউন্সিল এক্সিকিউটিভ কমিটি সিআইএসএ’র এ বক্তব্যের সঙ্গে একমত হয়েছে। সিএনএন/আরটি/রয়টার্স
নির্বাচন সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এক যৌথ বিবৃতিতে সিআইএসএ বলছে গত ৩ নভেম্বরের নির্বাচন মার্কিন ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন। চূড়ান্ত ফলাফলের আগে পুরো নির্বাচন ব্যবস্থাপনাকে দুইবার পরীক্ষা করে দেখা হয়েছে। বিবৃতিতে বলা হয় যখন কোনো রাজ্যে নির্বাচন শেষ হয় ফলাফল ঘোষণার পর প্রত্যেকটি ভোটের দলিল রক্ষণ করে রাখা হয়েছে। কোথাও কোথাও একাধিকবার গণনা করা হয়েছে। প্রয়োজনে কোনো ভুল বা ত্রুটি দেখতে চাইলে তার ফের পরীক্ষা করে দেখা সম্ভব। নির্বাচন সুরক্ষার জন্যেই এ অতিরিক্ত ব্যবস্থা রাখা হয়েছে। এ প্রক্রিয়া কোনো সংশোধনের জন্যে কাজ করবে। ভোট দেয়ার পর তা মুছে ফেলা হয়েছে বা কোনোভাবে পরিবর্তন করা হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিবৃতিতে সিআইএসএ’র এ্যাসিসটেন্ট ডিরেক্টর বব কোলাস্কি বলেন নির্বাচনে অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াও নির্বাচনপূর্ব পরীক্ষাও ছিল। ভোট উপকরণ যাচাই করে ইউএস ইলেকশন এ্যাসিসটেন্স কমিশন ছাড়পত্র দিয়েছে যাতে অতিরিক্ত আস্থার সঙ্গে নির্বাচন পরিচালনা করা সম্ভব হয়। কারণ আমরা জানতাম নির্বাচনের পর যে কোনো অভিযোগ উঠলে তা যাচাই করে তার উপযুক্ত সদুত্তর দিতে হবে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes