Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

ঢাকাস্থ মার্কিন দূতাবাস শিক্ষার্থী ভিসা আবেদন নেবে ১৫ই নভেম্বর থেকে

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: November 14, 2020 | 12:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ঢাকাস্থ মার্কিন দূতাবাস বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন গ্রহণ আগামী কাল ১৫ই নভেম্বর থেকে শুরু করতে যাচ্ছে। গতকাল দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, ১৫ই নভেম্বর থেকে এফ, জে, এবং এম ক্যাটাগরির ভিসার জন্য নতুন আবেদনকারীদের কাছ থেকে সীমিত আকারে আবেদনপত্র গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু করবে।

উল্লেখ্য যে, কোভিড-১৯ এর কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রসেস করার সময় ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। আবেদনকারীদের ভিসা প্রসেসের সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আবেদনকারীদের www.ustraveldocs.com/bd, ওয়েবসাইটে লগ ইন করে এবং অনলাইনে তাদের প্রোফাইল আপডেট/হালনাগাদ করতে হবে; এবং সংশ্লিষ্ট ভিসা ফি প্রদানের পরে অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে।

উল্লেখ্য যে, মার্কিন দূতাবাস জীবন বা মৃত্যুর মতো অত্যন্ত জরুরি পরিস্থিতিতে আবেদনকারীদের জন্য জরুরি ভিসা সেবাদান কার্যক্রম সবসময়ের জন্য চালু রেখেছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নিয়মিত ভিসা সেবা কার্যক্রম পুনরায় চালু না হওয়া পর্যন্ত আবেদন ফি (এমআরভি) বৈধ থাকবে এবং এই আবেদন ফি ব্যবহার করে আগামী ২০২১ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সাক্ষাৎকারের জন্য সময় নেয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন দূতাবাস যে সকল শিক্ষার্থী তাদের পুরনো/একই শিক্ষা প্রতিষ্ঠানে একই বিষয় নিয়ে লেখাপড়া অব্যাহত রাখতে চান তাদেরকে ইন্টারভিউ বা সাক্ষাৎকার ছাড়াই স্টুডেন্ট ভিসা নবায়নের সুযোগ দিচ্ছে। এ ছাড়াও এফ২ ভিসার অধীনে স্বামী-স্ত্রী ও তাদের ২১ বছরের কম বয়সী সন্তানের ভিসা নবায়নের আবেদনও গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ