Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করলেন বাইডেন বিজয়ী!

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: November 15, 2020 | 1:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : অবশেষে ডেমোক্র্যাট প্রার্থী বিজয়ী প্রেসিডেন্ট জো বাইডেনের জয় মেনে নিয়ে টুইট করেছেন রিপাবলিকান প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু একটু অন্যভাবে বাইডেনের জয় মেনে নিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় রবিবার কিছুক্ষণ আগে করা এক টুইটে নাম না করেই তিনি বলেন, ভোট জালিয়াতির কারণে তিনি নির্বাচনে জিতেছেন। টুইটে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভোট জালিয়াতির কারণে নির্বাচনে তিনি জিতেছেন। নির্বাচনী পর্যবেক্ষণকারী কোনো ব্যক্তি বা সংস্থাকে ভোট গণনায় যেতে দেওয়া হয়নি। কট্টর বামপন্থী মালিকানাধীন কিছু বেসরকারি প্রতিষ্ঠান ভোট গণনার কাজ তদারকি করেছে। ভোট গণনার কাজ তদারকিকারীদের দুর্নাম রয়েছে জানিয়ে টুইট বার্তায় তিনি বলেন, তারা টেক্সাসে কাজ পাওয়ার জন্যও যোগ্যতা নেই। টুইটে ট্রাম্প লিখেছেনঃ

“নির্বাচনে জালিয়াতির কারণে সে (বাইডেন) জিতেছে। ভোট দেখতে কাউকে বা পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হয়নি…
ভুয়া আর নীরব মিডিয়া এবং আরো অনেক কিছু!”

এরপর আরেক টুইটে তিনি লেখেনঃ

“সত্যিই তারা ভোট চুরির চেষ্টা করছিল। তারা ধরা না পড়ে ব্যাপক সফল হয়েছিল। মেইল-ইন নির্বাচন এক নিষ্ঠুর রসিকতার নাম!”

উল্লেখ্য, এর আগেও, ট্রাম্প ভোট জালিয়াতির অভিযোগ করেন একাধিকবার, এমনকি মামলাও করেছেন।

ট্যাগ:
Situs Streaming JAV