Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী যুবলীগ’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি গঠনের দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: November 16, 2020 | 12:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল ১৪ ই নভেম্বর শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এষ্টরিয়া পার্কে হাডসন নদীর তীরে খোলা আকাশে বর্নীল আয়োজনে পালন করছে যুক্তরাষ্ট্র যুবলীগ।
যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্নআহবায়ক শেখ জামাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেবুল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, ইউএস আওয়ামীলিগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম। তিনি তার বক্তব্য বলেন, আমরা আশা রাখি নব নির্বাচিত কেন্দ্রিয় কমিটি সারা বাংলাদেশের তুলনায় যুক্তরাষ্ট্রে ও কমিটি গঠনে দীর্ঘদিনের ত্যাগী পরিক্ষিত ও বংঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত নের্তৃবৃন্দের মাধ্যমে আগামীর যুক্তরাষ্ট্র যুবলীগ গঠিত করবে, যেখানে থাকবে না কোনো হাইব্রিড, চাটুকার, চাঁদাবাজ ও নেশাগ্রস্হ ব্যক্তি।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইউ এস যুবলীগের যুগ্ম আহবায়ক রহিমুজ্জামান সুমন, ইফজাল চৌধুরী, হেলিম উদ্দিন। ইউ এস এ যুবলীগের সদস্য মনির উদ্দিন, আযাদুল কবির, নিউইয়র্ক ষ্টেইট যুবলীগের সহ সভাপতি নুর হোসেন ফরহাদ, সাধারন সম্পাদক সুয়েব আহমদ, যুগ্ন সম্পাক আল মামুন সরকার, সিলেট মহানগর যুবলীগের সাবেক নেতা মেহেদি কাবুল, নিউইয়র্ক সিটি যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুর রহমান, সদস্য রিটন সরকার, সুমন এ দেব, জাকের রহমান সহ আরো অনেকে।
বক্তারা তাদের বক্তব্য বঙ্গবন্ধুর ও শেখ মনির রুহের আত্বার মাগফেরাত ও জননেত্রী শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যন শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর দীর্ঘায়ু কামনা সহ বহির্বিশ্বের মধ্য যুক্তরাষ্ট্র যুবলীগকে অন্যতম শক্তিশালী একটি যুবলীগ গঠন করার প্রয়াসে বিগত দিনের মত আগামীতেও সক্রীয় ভুমিকা পালন করবে বলে সবাই আশাবাদ ব্যাক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ