বাকশিল্পাচার্য অধ্যাপক নরেন বিশ্বাস
নাজমুল আহসান : অধ্যাপক নরেন বিশ্বাস (নরেন্দ্রনাথ বিশ্বাস) একজন বাংলাদেশী লেখক, গবেষক, আবৃত্তি শিল্পী এবং মুক্তিযোদ্ধা। আবৃত্তি চর্চায় তার নিপুণতা এবং বিভিন্ন গবেষণামূলক বই লেখার জন্য তাকে বাকশিল্পাচার্য বলা হয়ে থাকে। নরেন বিশ্বাস ১৯৪৫ সালের ১৬ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাঝিগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা নগেন্দ্রনাথ বিশ্বাস ও মা হরিদাসী বিশ্বাস। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি মিড হাইস্কুল থেকে মাধ্যমিক ও রামদিয়া শ্রীকৃষ্ণ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। উচ্চ শিক্ষার জন্য তিনি ঢাকায় যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৬৫ সালে বাংলা বিভাগ থেকে অনার্স এবং ১৯৬৬ সালে মাস্টার্স পাশ করেন।১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলে নরেন বিশ্বাস কলকাতায় চলে যান। তার ভাই নীতিশ বিশ্বাস ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এ সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিভিন্ন নাটক, জীবন্তিকা ও নকশায় অংশগ্রহণ করেন। নাটক, আবৃত্তি, উচ্চারণ, কথন প্রভৃতি শিল্প-কর্মসাধনার কারণে তিনি খ্যাতি লাভ করেন।বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ শিক্ষার জন্য তিনি বাংলা উচ্চারণ অভিধান নামে একটি বই লিখেন । কাব্যের ব্যাকরণ হিসেবে রচনা করেন কাব্যতত্ত্ব অণ্বেষা ও অলংকার অণ্বেষা নামে দুʼটি বই। উচ্চারণ ও আবৃত্তি চর্চার জন্য কণ্ঠশীলন নামের একটি প্রতিষ্ঠানের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। তার লেখা অন্যান্য বইগুলো হলোঃ প্রসঙ্গ বাংলা ভাষা, বাংলা উচ্চারণ সূত্র, নিহত কুশীলব, রৌদ্রদিন, ক্রুশবিদ্ধ যিশু, তমসীর ফাঁসি ইত্যাদি। ১৯৬৬-১৯৭৬ সাল পর্যন্ত নরেন বিশ্বাস মাদারীপুর নাজিমউদ্দিন কলেজে অধ্যাপনা করেন এবং ১৯৭৬ সাল থেকে আমৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালের ২৭ নভেম্বর নরেন বিশ্বাস মারা যান। বাকশিল্পাচার্য অধ্যাপক নরেন বিশ্বাস এর প্রতি জন্মদিনে জানাই শ্রদ্ধাঞ্জলি।

-নাজমুল আহসান. আবৃত্তিশিল্পী।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের