কোভিড ভ্যাকসিন সরবরাহকারীদের সঙ্গে আলোচনায় বসছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টারা
ইউএসএনিউজঅনলাইন.কম : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাইডেনের উপদেষ্টারা এ সপ্তাহে কোভিড ভ্যাকসিন সরবরাহকারীদের সঙ্গে আলোচনায় বসছেন। প্রেসিডেন্ট (নির্বাচিত) জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে তাদের স্বাস্থ্যসেবা নাজুক হয়ে পড়েছে। সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আর এ কারণে তারা দ্রুত ভ্যাকসিন পাওয়ার আশায় কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছেন। নিউইয়র্ক পোস্ট
মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফাউসি বলেন, তারা আলোচনা শুরু করলে অবশ্যই ভালো হবে। শিগগিরই আমরা তাদের সঙ্গে কাজ শুরু করতে পারি।
যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে প্রায় ১০ লাখ কোভিড রোগী শনাক্ত হয়েছে। শনিবার পর্যন্ত দিনে গড়ে এ রোগে মারা গেছের ৮২০ জন। বিশ্বে সোমবার পর্যন্ত কোভিড রোগী শনাক্ত হয়েছে পাঁচ কোটি ৪০ লাখ। মারা গেছেন ১৩ লাখ ১৬ হাজার ৫০২ জন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্র এখনও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দুই লাখ ৪৬ হাজার ২০৬ জন মারা গেছে এবং রোববার এক কোটি ১০ লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। ওয়ার্ল্ডোমিটার
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের