Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ দাবিকারি বক্তাকে গ্রেফতারের আহ্বান নিউইয়র্কের সচেতন নাগরিক সমাজের

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: November 18, 2020 | 7:51 AM

তোফাজ্জল লিটন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের দাবি তোলার ধৃষ্টতার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ১৫ নভেম্বর সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় ভাস্কর্য অপসারণ দাবিকারি বক্তা এবং নেতৃত্বকে গ্রেফতারের আহ্বান জানানো হয়েছে।  নিউইয়র্কের সচেতন নাগরিক সমাজ আয়োজিত এই পথসভায়  সরকারের প্রতি দাবি জানানো হয় বঙ্গবন্ধুসহ জাতীয় সূর্য সন্তানদের ভাস্কর্য দেশের প্রতিটি জেলায় উপজেলায় স্থাপন করার জন্য।

প্রতিবাদ সভার সমন্বয়ক নাট্যকার ও সাংবাদিক তোফাজ্জল লিটন এর সঞ্চালনায় অ্যাক্টিভিস্ট মুজাহিদ আনসারী  বলেন, আমরা লালনের ভাস্কর্য, হাইকোর্টের সামনের ভাস্কর্য এবং সনাতন ধর্মের মূর্তী ভাঙ্গার প্রতিবাদ করেছি সরকার কোনো কর্ণপাত না করে মৌলবাদীদের আস্কারা দিয়েছেন। তাই এখন এইসব ধর্মন্ধরা জাতিন জনকের ভাস্কর্য অপসারনের দাবি তোলার মতো স্পর্ধা দেখাতে পারে। তাদেরদে দ্রুত গ্রেফতারের দাবি জানাই। বঙ্গবন্ধুসহ জাতীয় সূর্য সন্তানদের ভাস্কর্য দেশের প্রতিটি জেলোয় উপজেলায় স্থাপন করার জন্য সরকারের প্রতি আহবান জানাই।

যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু বলেন, বঙ্গবন্ধু কোনো দলের না, তিনি মানেই পুরো বাংলাদেশে। তিনি আমাদের কলিজা। এই কলিজা নিয়ে কথা বললে আমরা বসে থাকবো না। আমরা তাদের মুখ চিরতরে বন্ধ করে দবো।

নিউইয়র্ক  প্রজন্ম ৭১ এর সভাপতি শিবলী সাদিক বলেন, এই সব কাটমোল্লাদের আস্ফালন দিন দিন বেড়ে চলেছে। তাদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। তাদেরকে এখনি রুখে না দিলে তারা দেশটাকে পাকিস্তান আফগানিস্তান বানিয়ে ছাড়বে।

বাংলাদেশ ক্লাব ইউ এস এর সাধারণ সম্পাদক মাহফুজুল হক হায়দার বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ। ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাবার আহ্বান জানাই জননেত্রী শেখ হাসিনার প্রতি।

প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া অনু. বিভাস মল্লিক।  প্রতিবাদ ও পথসভায় সংহতি জানান কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইয়াসমিন ফাত্তাহ ঝর্ণা, গোলাম হোসেন কুটি, মহানগর আওয়ামী লীগ’র সহ-সভাপতি এম উদ্দিন আলমগীর, সাংবাদিক আব্দুল হামিদ এবং শাহ জে চৌধুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV