নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মতিনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এম এইচ মতিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে গত ১৭ই নভেম্বর মঙ্গলবার জুম কনফারেন্সের মাধ্যয়ে দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়া। শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর কোষাধ্যক্ষ এম এইচ মতিন এবং এই বছর করোনায় আক্রান্ত হয়ে নিহত সংগঠনের সিনিয়র সহ সভাপতি কামাল আহমেদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনির হোসেনের সহধর্মিণীসহ নিহত অন্যান্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি মুক্তিযোদ্ধা মনির হোসেন। আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ভুঁইয়া পলাশ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমদ ও নুরুল ইসলাম, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন স্বপ্ন প্রমুখ। সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।
আলোচনা সভায় বক্তারা এম এইচ মতিনের বঙ্গবন্ধুর আদর্শের প্রতি দৃঢ় বিশ্বাস, সততা ও নিষ্ঠার কথা উল্লেখ করেন। সভায় নেতৃবৃন্দ নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১৬ই ডিসেম্বর ‘বিজয় দিবস’ পালন নিয়েও বিস্তারিত আলাপ করেন।
উল্লেখ্য, গত বছরের ১২ই নভেম্বর নিউইয়র্কে মাউন্ট সাইনাই হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন এম এইচ মতিন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes