Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

তারেক রহমানের ৫৬তম জন্মদিন পালন স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র শাখার

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: November 20, 2020 | 12:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উদযাপন উপলক্ষে স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৯ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি সেন্টারে কেক কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে জাকজমকপূর্ণ ভাবে তারেক রহমানের জম্মদিন পালন করা হয়। এসময় যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পারভেজ সাজ্জাদের সভাপতিত্বে অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মার্শাল মুরাদ, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরি, যুবদল কেন্দ্রীয় আর্ন্তজাতিক সম্পাদক আবদুল বাতিন।
প্রত্যাবর্তন পরিষদের সাধারণ সম্পাদক আবু তাহের ও সহ সাধারণ সম্পাদক খলকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদি ফোরাম সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম, মিজানুর রহমান, লিটন খান, আমজাদ হোসেন।
উপস্থিত ছিলেন যুবদল নেতা মিজানুর রহমান, আবুল কাশেম, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, ব্রুকলিন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম, কোকো পরিষদ সভাপতি শাহাদাত হোসেন রাজু, জাতীয়তাবাদি ফোরাম সভাপতি নাছিম আহমেদ, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন, ফারুক হোসেন মজুমদার, সাইদুর খান ডিউক, মাহবুবুর রহমান মুকুল, জামালুর রহমান চৌধুরি, বাচ্চু মিয়া, কামরুজ্জামান, তারেক জামান, জাসাস সিটি সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহ সভাপতি বদরুল হক আজাদ, খুরশেদ আলম, মতিউর রহমান লিটু, জাহাঙ্গীর সরওয়ার্দী, এম আজিজ হিরু, শোয়েব আহমেদ, মুক্তাদির আহমেদ, যুগ্ম সম্পাদক আহসানুল্লাহ মামুন, আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ হানিফ, ছাত্র বিষয়ক সম্পাদক সফিক আহমেদ, সাধারণ সম্পাদক আহসানুল্লাহ মামুন, আবদুর রহিম বাহার, আবদুল্লাহ আল মামুন (সবুজ), ইসমাঈল হোসেন, ইকবাল হোসেন, নাজমুল হোসেন, মোজাম্মেল সোহাগ, আল মামুন, মশিউর রুবেল, রিয়াদ হোসেন, আবদুর রহিম, মশিউর রহমান মশু, সাইফুল ইসলাম, ওমর ফারুক, মোঃ ফারুক, আতিকুল্লাহ, মিরসরাই জাতীয়তাবাদি ফোরাম সভাপতি সাইফুদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক কাজী সাইফুল আলম, সিনিয়র সহ সভাপতি মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন, আশিকুর মান্নান খান, ইসমাঈল হোসেন, অনিক, তাজুল ইসলাম, সোলেমান উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক দেলোয়ার বলেন, আওয়ামীলীগের স্বৈর শাসনে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ। তাদের পতন সময়ের ব্যাপার মাত্র। বিএনপি নেতা তারেক রহমানের নেতৃতেই¡ এ স্বৈরাচারী সরকারের পতন ঘটবে। তাই জন্মদিনে সবাইকে শপথ নিতে হবে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব।
বিশেষ অতিথি জাকির এইচ চৌধুরী বলেন, দেশের মানুষ এই সরকারের হাতে কোনভাবে নিরাপদ নয়। খুন, গুম, লুটপাট নৈত্য নৈমিত্তিক ঘটনা। যত দ্রুত এদের ক্ষমতাচ্যূত করা যায় ততই জাতির মঙ্গল।
আবদুল বাতিন বলেন, জাতির এক ক্রান্তিকালে বিএনপির প্রতিষ্ঠা হয়েছিল এবং বিএনপি ক্ষমতাসীন হয়েছিল। সে সময় দেশের মানুষ শান্তিতে ছিল। আর এখন স্বৈরচারি সরকার আওয়ামীলীগের হাতে কোন মানুষ নিরাপদ নয়। তাই এই সরকারকে পদত্যাগে বাধ্য করানোই হবে দলীয় নেতার জন্মদিনে আজকের শপথ।
সভাপতির বক্তব্যে পারভেজ সাজ্জাদ বলেন, যুক্তরাষ্ট্র বিএনপিসহ দেশের মানুষ স্বৈরাচারি আওয়ামী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তাদেরকে জনগণ আর এক মুহুর্তও ক্ষমতায় দেখতে চায় না। আওয়ামী সরকারের বিরুদ্ধে সবাইকে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে তিনি বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV