নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের জন্মদিন আজ, ৭৮-তে পা রাখছেন
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের আজ জন্মদিন। ১৯৪২ সালের ২০ নভেম্বর স্ক্র্যানটন পেন্সিলভেনিয়াতে জন্মেছিলেন জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র (জো বাইডেন)। আজ তার বয়স ৭৮ বছর পূর্ণ হলো। আগামী বছরের ২০ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বেশী বয়সী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে যাচ্ছেন তিনি। এর মধ্য দিয়ে তিনি সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের রেকর্ড ভাঙ্গবেন। রিগ্যান ১৯৮৯ সালে হোয়াইট হাউস ছেড়ে যাবার সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর ৩৪৯ দিন। স্বাস্থ্য সমস্যা, বেকারত্ব ও বর্ণবাদের মত নানা চ্যালেঞ্জ নিয়ে বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন। জীবনের প্রথমভাগ বাইডেন কাটান দাদা-দাদির সাথে৷ পরিবারে আর্থিক অনটন থাকলেও বাইডেন স্কুলজীবনে তুখোড় ফুটবল, বেসবল খেলোয়াড় ছিলেন, যা পরে বিশ্ববিদ্যালয়েও তাঁকে জনপ্রিয় করে তোলে৷
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, বাইডেনের সবচেয়ে পছন্দ আইসক্রিম, বাইডেন তার পছন্দের এ খাবারটিই সম্ভবত তুলে নেবেন জন্মদিনে। বাইডেন সমর্থকরা বলছেন, পোড় খাওয়া রাজনীতিবিদ জো বাইডেন তার কাজের মাধ্যমে ঠিকই প্রমাণ দেবেন, বয়স একটা সংখ্যা মাত্র।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030