Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

পেনসিলভানিয়াতেও ট্রাম্পের প্রচারণা দলের দায়ের করা মামলা খারিজ

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: November 22, 2020 | 1:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : পেনসিলভানিয়াতেও আইনি লড়াইয়ে হারলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ার আদালত তার প্রচারণা দলের দায়ের করা মামলাটি শনিবার খারিজ করে দেন। ট্রাম্পের পক্ষ থেকে এই অঙ্গরাজ্যে ভোটের ফলাফল সার্টিফাই করার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়। ফেডারেল বিচারক ম্যাথিউ ব্র্যান আবেদনটি খারিজ করে দেন।
এর আগে জর্জিয়া ও মিশিগানের স্থানীয় আদালতেও ট্রাম্পের মামলা খারিজ হয়। ট্রাম্প শিবির থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ট্রাম্পের ব্যক্তিগত অ্যাটর্নি রুডি জুলিয়ানি পেনসিলভানিয়ার ফেডারেল বিচারকদের ওপর ভরসা করে জেতার আশায় এ মামলা করেছিলেন। তবে অঙ্গরাজ্যের সুপরিচিত রিপাবলিকান বিচারক ম্যাথিও ব্র্যান ট্রাম্প সমর্থকদের সেই দাবি বাতিল করে দিয়েছেন। শনিবার মার্কিন জেলা আদালতের এ বিচারক লিখেন, বাদীরা আদালতকে প্রায় ৭০ লাখ ভোটারকে অধিকার বঞ্চিত করতে বলেছেন। নির্বাচনী প্রতিযোগিতায় বাদীরা যে কঠোর প্রতিকার চেয়েছেন, তেমন কোনও ঘটনা খুঁজে পায়নি এই আদালত। অঙ্গরাজ্যটিতে এত বিপুল সংখ্যক ভোট বাতিলের দাবির সপক্ষে ট্রাম্প সমর্থকদের আইনজীবীরা বাস্তবিক প্রমাণ উপস্থাপন করতে না পারায় তাদের তীব্র ভাষায় তিরস্কার করেন এ বিচারক। 

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলেন ট্রাম্প। এরপর বিভিন্ন অঙ্গরাজ্যে মামলা করে ট্রাম্পের নির্বাচন শিবির। কিন্তু উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় বেশিরভাগ জায়গায় খারিজ হয়ে যায় মামলা। এ তালিকায় সবশেষ যোগ হলো গুরুত্বপূর্ণ নির্বাচনী ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়া। আটলান্টায় স্থানীয় সময় গতকাল শনিবার দিনভর ট্রাম্প–সমর্থকদের বিক্ষোভ সমাবেশ হয়েছে।

ট্যাগ:
Situs Streaming JAV