ইতালিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান রোমে পৌঁছেছেন
কাওছার হাওলাদার: ইতালিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান ইতালির রাজধানী রোমে এসে পৌঁছেছেন। ২০ নভেম্বর স্থানীয় সময় বেলা সাড়ে বারোটায় এমিরেটস এয়ারলাইন্সে করে বিদায়ী কর্মস্থল নাইজেরিয়া থেকে রোমের আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দ্য ভিঞ্চি এয়ারপোর্টে এসে পৌঁছান তিনি। এ সময় রোম বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নতুন রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান। ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন নবনিযুক্ত রাষ্ট্রদূতকে। দূতাবাস সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বেলা সাড়ে বারোটায় রোম বিমানবন্দরে নেমে আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রদূত তার বাস ভবনে চলে যান। আগামী সোমবার থেকে রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে কর্মদিবস শুরু করার কথা রয়েছে।

নবনিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ও রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদারের স্থলাভিষিক্ত হলেন। শামীম আহসান বিসিএস ১১তম ব্যাচের এ কূটনীতিক ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
কর্মময় জীবনে ২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বহির্বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালন করেন। শামীম আহসান ১৯৬৬ সালের ১,সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। নবনিযুক্ত রাষ্ট্রদূত প্রবাসীবান্ধব হিসেবে কাজ করবেন এই প্রত্যাশা ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes