Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে করোনা সম্মাননা পেলেন বাংলাদেশি সাঈদ

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: November 22, 2020 | 3:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে করোনা সম্মাননা পেলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্টের প্রেসিডেন্ট বাংলাদেশি শাহ্ শহীদুল হক (সাঈদ)। গত মার্চ থেকে এ পর্যন্ত কুইন্স এর জ্যামাইকা, জ্যাকসন হাইটস সিটিতে নিরলস কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়। অ্যাওয়ার্ড অব চ্যাম্পিয়ন কোভিড-১৯ সম্মানে ভূষিত হন শাহ্ শহীদুল হক। নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক ১৯ এর অ্যাসেম্বলিওমেন ক্যাটলীনা ক্রুজ এ সম্মান প্রদান করেছেন। গত ৭ নভেম্বর শনিবার বিকাল ৫টায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলমেন্ট এর উদ্যোগে ক্ষুধার্ত মানুষের মধ্যে খাদ্য দ্রব্য এবং মাস্ক বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন স্টেট সিনেটর জেসিকা রামোসসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শাহ্ শহীদুল হক এ পর্যন্ত প্রায় ডজনখানেক অ্যাওয়ার্ড, প্রোক্লেমেশন, সাইটেশন, সার্টিফিকেট অব অনার পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য, সাবেক সিনেটর হিলারি ক্লিনটন, প্রাক্তন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলির কাছ থেকে পাওয়া পুরস্কার।স্যালুট সার্টিফিকেট অনার প্রদান করেন ম্যানহাটন-ব্রঙ্কস-এর কংগ্রেসম্যান চার্লস র‌্যাভেলর্স। আমেরিকান রেডক্রস সোসাইটি, আমেরিকান ক্যানসার সোসাইটি, প্রোক্লেমেশন অব অনার প্রদান করেন। স্টেট সিনেটর জন লিউ, প্রয়াত স্টেট সিনেটর হোজে পেরালটা, ইমিগ্রেশনের ওপর অবদানস্বরূপ সার্টিফিকেট অব অনার হস্তান্তর করেন। জ্যাকসন হাইটস্থ কাউন্সিলম্যান ডানিয়েল ড্রম কাউন্সিলম্যান সার্টিফিকেট অব সোশ্যালওয়ারকার প্রদান করেন। বর্তমান পররাষ্ট্র মন্ত্রী এবং ইউনাইটেড নেশন অব বাংলাদেশ’র সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন তাকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV