Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, সংগঠক কুনু সহ করোনায় আক্রান্তদের আরোগ্য কামনায় জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: November 26, 2020 | 1:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সংগঠনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু সহ দেশে-প্রবাসে করোনায় আক্রান্তদের আরোগ্য কামনায় ভার্চুয়াল দোয়া মাহফিলের আয়োজন করেছে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা। স্থানীয় সময় ২৫ শে নভেম্বর বুধবার রাতে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র এ ভার্চুয়াল আয়োজনে যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটের বিশিষ্টজনরা অংশ নেন।

ড. একে আব্দুল মোমেন

অনুষ্ঠানে ড. মোমেন, আজমল হোসেন কুনু ছাড়াও করোনায় আক্রান্ত সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল

আজমল হোসেন কুনু

হাসিব মামুন, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদের আরোগ্য এবং বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক সভাপতি কামাল আহমেদ সহ করোনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজের পরিচালনায় এ অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ট্রাষ্টি বোর্ড সদস্য আব্দুস সালাম, আব্দুস সহীদ, এডভোকেট নাসির উদ্দিন, সাবেক সভাপতি বদরুল খান, বদরুন নাহার খান মিতা, প্রাক্তন ট্রাষ্টি মনজুর আহমদ চৌধুরী, প্রাক্তন নির্বাচন কমিশনার সালেহ আহমেদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাষ্টি আজিমুর রহমান বুরহান, ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন, জুসেফ চৌধুরী, মনজুর চৌধুরী জগলু, সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, কার্যকরী সদস্য মিজানুর রহমান, প্রাক্তন সাধারণ সম্পাদক জুনেদ এ খান, আহমদ জিলু, প্রাক্তন সহ সভাপতি আবদুল মুসাব্বির, প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুল ইসলাম, প্রাক্তন প্রচার সম্পাদক আব্দুল করিম, এমসি ও সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি বেলাল উদ্দিন, সহ সভাপতি সফিক চৌধুরী, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি দেওয়ান বজলু চৌধুরী, সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি সৈয়দ জুবায়ের আলী, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি সভাপতি সোহান আহমদ টুটুল, মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির সভাপতি ফজলুর রহমান, সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ূন আহমদ চৌধুরী, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজি মনির আহমেদ, ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বশির উদ্দীন, শ্রীমমঙ্গল এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি মামুনুর রশিদ শিপু, সাধারণ সম্পাদক চমন এলাহী, কমিউনিটি এক্টিভিষ্ট চৌধুরী মোমিত তানিম প্রমুখ।
সভায় বক্তাগণ করোনায় আক্রান্তদের আরোগ্য কামনায় ভার্চুয়াল দোয়া মাহফিলের আয়োজন করার জন্য জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার বর্তমান নের্তৃতের ভূয়সী প্রশংসা করেন।
আয়োজক সংগঠনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ ভার্চুয়াল সভায় অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সংগঠনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিব মামুন, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ সম্প্রতি করোনায় আক্রান্ত হন। দেশে-প্রবাসে করোনায় আক্রান্তদের আরোগ্য কামনায় এ ভার্চুয়াল দোয়া মাহফিলের আয়োজন করে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV