Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নরসিংদী জেলা সমিতি ইউএসএর নতুন কমিটি : রঞ্জিত সভাপতি, তুহিন সাধারণ সম্পাদক

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: November 26, 2020 | 10:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের অন্যতম সামাজিক সংগঠন নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক-এর ২০২১-২০২২ মেয়াদের নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি রঞ্জিত কে সাহা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরিকুল ইসলাম তুহিন। গত ২৫ নভেম্বর জ্যামাইকার সেলিম বিরিয়ানি ও কাবাব রেষ্টুরেন্টে নব-নির্বাচিত কমিটির নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহবুব হোসেন। এ সময়ে নির্বাচন কমিশনের সদস্য জাকির খান ও ইকবাল কবির সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রঞ্জিত কে সাহা

নির্বাচন পরিচলানার লক্ষে কার্যকরী কমিটি তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করে। নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমিতির সদস্যগণ মনোয়নপত্র ক্রয় ও জমা প্রদান করেন। তবে শেষ পর্যন্ত একটি অভিন্ন প্যানেল চুড়ান্তভাবে প্রার্থিতা বহাল রাখে। এর ফলে প্রত্যক্ষ ভোটদান ব্যতীত সর্বসম্মতভাবে ২০২১-২০২২ মেয়াদের জন্য নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক-এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়।

তরিকুল ইসলাম তুহিন

হৃদ্যতা, একতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে যথাযথ প্রক্রিয়ায় এমন একটি কার্যকরী কমিটি উপহার দেয়ায় নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্কের প্রাক্তন ও নব-নির্বাচিত কমিটি এবং সাধারণ সদস্যগণ নির্বাচন কমিশনকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। নতুন কার্যকরী কমিটি সংগঠনের মাধ্যমে কমিউনিটির সেবা ও সংহতিপূর্ণ কার্যক্রম আরও বেগমান করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV