Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বিভক্ত ফোবানার পুন:একত্রীকরণের প্রক্রিয়া শুরু : একে অপরের বিরুদ্ধাচারন এবং আইনি ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকার অঙ্গীকার

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: November 27, 2020 | 7:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : দীর্ঘদিনের বিভক্তমান ফোবানাকে পুন:একত্রীকরণের প্রক্রিয়া শুরু করার উদ্দেশ্যে  গত শনিবার ২১শে  নভেম্বর, ২০২০ দুই ফোবানার নেতৃবৃন্দের সমন্বয়ে একটি বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত হয়।  নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতা ও আন্তরিকতার সাথে একটি সুসম্পর্ক গড়ে তোলার প্রত্যয়ে ও ফোবানাকে পুন:একত্রীকরণের অঙ্গীকার নিয়ে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয় এই বিশেষ যৌথ সভা। এই গুরুত্বপূর্ণ যৌথ সভা পরিচালনা করেন ফোবানার এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান শাহ হালিম এবং ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান।

দীর্ঘ ২০ বছর ধরে চলে আসা বিভক্তি-বিভাজনের পর এই ঐতিহাসিক সভাটি অনুষ্ঠিত হয়। দুই পক্ষের নেতৃবৃন্দ এই বিভাজনের ইতি টেনে নতুন করে ঐক্য স্থাপনের উদ্দেশ্যে অত্যন্ত আশাব্যাঞ্জক উৎসাহ ও গভীর প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যতে দুই ফোবানাকে ঐক্যবদ্ধ করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত ব্যক্ত করা হয় এই সভায়। উল্লেখ্য, ফোবানা ১৯৯৪ সালে দ্বিধাবিভক্ত হয়ে পরেছিল। পরে ১৯৯৭ সালে সকলের সহযোগিতায় এই বিভক্তমান ফোবানা একত্রিত হয়, কিন্তু দুর্ভাগ্যবশতঃ পরবর্তীতে ১৯৯৯ সালে তা আবার বিভক্ত হয়ে পরে। বিভক্তির এই জের চলে আসছে সুদীর্ঘ সময় ধরে এবং ফোবানার প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দ ফোবানার পুন:একত্রীকরণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আজ গভীরভাবে অনুধাবন করতে পেরেছেন। দুই ফোবানার নেতৃবৃন্দ  উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশীদের বৃহত্তর সামাজিক কল্যান সাধনের জন্য ফোবানাকে পুন:একত্রীকরনের বিষয়ে একমত ও অঙ্গীকারাবদ্ধ হয়েছেন। একত্রীকরণ প্রক্রিয়ার কাজ যথাসম্ভব দ্রুত সম্পন্ন করার বিষয়ে দুই পক্ষই একমত প্রকাশ করেছেন। দুই পক্ষের নেতৃবৃন্দ ঐক্যের  ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে এই ঘোষণা প্রদান করেন যে, পারস্পরিক একটি সুন্দর ঐক্যের সুসম্পর্ক গড়ে তোলার জন্য দুই পক্ষই একে অপরের বিরুদ্ধাচারন করা থেকে বিরত থাকবেন এবং যে কোন পরিস্থিতিতে কেউ কারো বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। 

দুই পক্ষ থেকে অংশগ্রহন করেন, ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ আলী ইমাম সিকদার, কাজী সাখাওয়াত হোসেন আজম, এক্সেকিউটিভে সেক্রেটারি আতিকুর রহমান ইউসুফজাই, সদস্য এবং সাবেক চেয়ারম্যান এজাজ আখতার তৌফিক, সদস্য এবং সাবেক চেয়ারম্যান আবু জোবায়ের দারা, সদস্য এবং সাবেক চেয়ারম্যান আবু লিয়াকত হোসেন, সদস্য এবং সাবেক চেয়ারম্যান ড: মাসুদুর রহমান খন্দকার, সদস্য এবং সাবেক মেম্বার সেক্রেটারি গিয়াস আহমেদ, সদস্য এবং সাবেক কনভেনর ড: ইবরুল চৌধুরী, সদস্য। 

এছাড়া ফোবানা এক্সেকিউটিভ কমিটির পক্ষ থেকে এই সভায় অংশগ্রহন করেন, ফোবানা এক্সিকিউটিভ কমিটির পক্ষে শাহ হালিম, চেয়ারম্যান, বেদারুল ইসলাম বাবলা, সাবেক চেয়ারম্যান এবং একত্রীকরণ কমিটির কো-চেয়ারম্যান, রেহান রেজা, সাবেক চেয়ারম্যান এবং একত্রীকরণ কমিটির কো-চেয়ারম্যান. জাকারিয়া চৌধুরী, ভাইস চেয়ারম্যান, ড: আহসান চৌধুরী হিরো, এক্সিকিউটিভ সেক্রেটারি, ডিউক খান, সদস্য এবং সাবেক চেয়ারম্যান, মোহাম্মদ আলমগীর, সদস্য এবং সাবেক চেয়ারম্যান, জসিম উদ্দিন, সদস্য এবং সাবেক চেয়ারম্যান, এবং মাহবুব রেজা রহিম, সদস্য এবং সাবেক চেয়ারম্যান।

এই সভায় কারিগরি সহযোগিতা প্রদান করেন  ড: রফিক খান, জয়েট এক্সেকিউটিভ সেক্রেটারি এবং ফিরোজ আহমেদ, এক্স মেম্বার সেক্রেটারি।

মিডিয়া যোগাযোগের জন্য: মোহাম্মদ হোসেন খান, চেয়ারম্যান, ফোবানা স্টিয়ারিং কমিটি; শাহ হালিম, চেয়ারম্যান, ফোবানা এক্সিকিউটিভ কমিটি। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV