নিউইয়র্কে প্যান্ডামিকে অন্য রকম থ্যাংকসগিভিং : খলিল বিরিয়ানী হাউজে রেকর্ড সংখ্যক টার্কি বিক্রি!
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং ডে। প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার টার্কি ভোজসহ নাচ গান আর উৎসব আয়োজনে দিবসটি উদযাপিত হয়। যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটির দিন থ্যাংকসগিভিং ডে। এটি এখন বাঙালীদেরও উৎসব। এদিন ঘরে ঘরে তার্কির রোস্ট ছাড়াও আয়োজন করা হয় ভিন্ন স্বাদের খাবার। প্রতি বছরই থ্যাংকসগিভিং ডে উপলক্ষে বাংলাদেশী কমিউনিটিতে নানা উৎসব আয়োজন হয়ে থাকলেও চলতি বছর কোভিড-১৯ এর কারণে সব চিত্র পাল্টে যায়।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) আগেই সতর্ক করে দেয়, থ্যাংকসগিভিং ডেতে বিপুল মানুষের সমাগম হলে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে। এ কারণে কেনা-কাটা সহ বিভিন্ন স্থানে মানুষের ভিড় এড়াতে ধারণক্ষমতার সীমা দিয়ে দেয় সংস্থাটি। পার্টির ওপর দেয়া হয় নিষেধাজ্ঞা।
এ কারণে এবার ঘরোয়াভাবে থ্যাংকসগিভিং উদযাপিত হয়। এর প্রভাব পড়ে রেস্টুরেন্টগুলোতে। নিউইয়র্ক সিটির বিভিন্ন রেস্টুরেন্টে কমে যায় টার্কি বিক্রির হার। তবে এক্ষেত্রে ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউস ব্যতিক্রম ছিল বলে জানিয়েছেন এর স্বত্বাধিকারী মো. খলিলুর রহমান। তিনি জানান, এই প্যাল্ডামিকের মাঝেও রেকর্ড ৯৭টি টার্কি রোস্ট বিক্রি করেছেন তিনি। যা আগের বছরের প্রায় দ্বিগুন।
শেফ মো. খলিলুর রহমান জানান, এবার হালাল টার্কির সরবরাহ ছিলো কম। বুধবার রাত থেকেই আমরা অর্ডার নেয়া বন্ধ করেছি। একারণে সবার অনুরোধ রক্ষা করা সম্ভব হয়ে ওঠেনি। তিনি বলেন, অর্ডার নেয়া গ্রাহকদের সরবরাহ নিশ্চিত করতে তার রেস্টুরেন্টের তিনটি কিচেনেই বুধবার রাতভর কাজ করেছে কর্মীরা। নির্দিষ্ট সময়ে রেডি করে ৯৭টি টার্কি সরবরাহ করতে হিমসিম খেতে হয়েছে তাদের।
মো. খলিলুর রহমান জানান, তারা কোয়ালিটির সাথে কোনো অবস্থাতেই আপোষ করেননি। জোর দিয়েছেন কোয়ালিটি এবং স্বাস্থ্য দু’দিকেই। তিনি বলেন, পাইকারী দোকান থেকে ফ্রোজেন টার্কি ক্রয় করেন নি। লাইভ পোলিট্রি ফার্ম থেকে উচ্চ মুল্য দিয়ে টার্কি ক্রয় করে হালাল ভাবে জবাই করে স্বাস্থ্যসম্মত ভাবে রান্না করে ক্রেতাদের সরবরাহ করেছেন। রোস্টে কোন আলাদা রং ব্যবহার করা হয়নি। গ্রাহকদের চাহিদামত প্রতিটি টার্কি ওয়েল ডান কুক করে গ্রহকদের হাতে তুলে দেয় হয়েছে।
শেফ খলিল আরো বলেন, আমাদের ক্রেতাদের মধ্যে দেশী বিদেশী অনেক চিকিৎসকও ছিলেন। এবার আমরা মনটিফিয়োর হাসপাতাল, ব্রঙ্কস ডক, পার্কচেস্টার ডায়াগনস্টিক সহ বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে থ্যাংকস গিভিং টার্কি সরবরাহ করেছি। নিউইয়র্ক সহ পার্শ্ববর্তী স্টেট থেকেও অনেকে থ্যাংকস গিভিং টার্কি নিয়েছেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030