Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের লিন্ডসে কাফি ‘মিস আর্থ-২০২০’

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: November 29, 2020 | 2:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ‘মিস আর্থ-২০২০’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন আমেরিকান নাগরিক লিন্ডসে কাফি। বিশ্বের আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্যতম ‘মিস আর্থ-২০২০’ প্রতিযোগিতায় রোববার তার নাম ঘোষণা করা হয়। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ইতিহাসে এই প্রথমবারের মতো বিজয়ী ২৮ বছর বয়সী লিন্ডসে কাফিকে ভার্চ্যুয়ালি মুকুট পরিয়ে দেয়া হয়। ‘মিস আর্থ-২০২০’ বিজয়ীর পরের তিনটি গুরুত্বপূর্ণ মুকুট- মিস আর্থ এয়ার, মিস আর্থ ওয়াটার এবং মিস আর্থ ফায়ার নির্বাচিত হয়েছেন যথাক্রমে ভেনিজুয়েলা, ফিলিপাইন এবং ডেনমার্কের সুন্দরীরা।

এবার প্রতিযোগীদের ৪টি মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়েছিল: এশিয়া ও ওশেনিয়া, আফ্রিকা, আমেরিকা এবং ইউরোপ। এরপর তাদের আর্থ টক, ট্যালেন্ট, ইভনিং গাউন, সুইমস্যুট, স্পোর্টস ওয়্যার, ন্যাশনাল কস্টিউম এবং ইন্টারভিউ উইথ নেটিজেনস ক্যাটাগরিতে প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়। এবারের মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন মডেল, লিডারশিপ ট্রেইনার, ওয়ান ইয়াং ওয়ার্ল্ড-এর শুভেচ্ছা দূত মেঘনা আলম।
‘মিস আর্থ-২০২০’ প্রতিযোগিতায় বিজয়ী লিন্ডসে কাফি এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এটা আমার জীবনের সেরা অর্জনগুলোর একটি। আমি হতবাক। হৃদয় দিয়ে এ সম্মানের জবাব দেবো আমি।’
উল্লেখ্য, পরিবেশ ও প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে মিস আর্থ প্রতিযোগিতার। তাই শুধু সুন্দর চেহারা হলেই হয় না, এই প্রতিযোগিতায় বিজয়ী হতে হলে প্রয়োজন পরিবেশ রক্ষার অঙ্গীকার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV