Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশে মৃত্যুর প্রহর গুণছেন দুবাই ফেরত ক্যান্সার আক্রান্ত মোবারক, মানবিক সাহায্যের আবেদন

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: November 30, 2020 | 3:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :বাংলাদেশে মৃত্যুর প্রহর গুণছেন দুবাই ফেরত ক্যান্সার আক্রান্ত মোঃ মোবারক হোসেন। স্ত্রী ও তিন সন্তানের ভবিষ্যৎ নিয়ে মৃত্যু পথযাত্রী মোঃ মোবারক হোসেনের সময় কাটছে কুমিল্লার বরুড়ার নিজ বাড়িতে (অর্থাভাবে হাসপাতালের ব্যয়ভার বহন করতে না পেরে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন)। তার অবর্তমানে তিন সন্তানের লেখা-পড়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। ৪০ বছর বয়সী মোবারক হোসেনের পিত্তনালীতে ক্যান্সারজনিত সমস্যায় মৃত্যুর প্রহর গুণছেন। ঘুর্ণাক্ষরেও তিনি টের পাননি কখন যে, মরণ অসুখ বাসা বেঁধেছে তার শরীরে। আর যখন তিনি জানলেন তখন তার ক্যান্সার জটিল আকার ধারণ করেছে। পরিবারের যা সামর্থ্য ছিল তার সবই শেষ করে ঢাকায় অপারেশন করিয়েছেন। প্রায় ১২ লাখ টাকা ব্যয় হয়েছে। বর্তমানে চিকিৎসারত। প্রতিনিয়ত থেরাপী নিচ্ছেন। থেরাপী নিয়েই এখন কোনো রকমে বেঁচে আছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য আরো কয়েক লাখ টাকার প্রয়োজন, যা তার নেই। বেঁচে থাকার আকুতি আছে। কিন্তু চিকিৎসার সামর্থ্য নেই। সামান্য বেতনে মধ্যপ্রাচ্যের দুবাইতে চাকুরী করতেন মোবারক। মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার পর মালিক তাকে দেশে পাঠিয়ে দেয়। দেশে এসে ক্যান্সার চিকিৎসায় সর্বস্ব খুইয়েছেন। এখন তীব্র অর্থ সংকটে ভূগছেন। চাকরিই ছিল তার একমাত্র ভরসা। এই চাকরির টাকা দিয়ে তিনি বরুড়া শহরে বাসা ভাড়া করে দুই ছেলে-মেয়েকে লেখা-পড়া করাতেন। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে, টাকার অভাবে থেরাপীও নিতে পারছেন না।

মোবারক হোসেনের বাড়ি বরুড়া উপজেলার শুশুন্ডা গ্রামে। স্ত্রী ফারজু হতাশ কণ্ঠে জানান, সর্বক্ষণ কাজে ডুবে থাকা তার স্বামী আজ জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে। তার দুই চোখে স্বপ্নের বদলে কেবলই মৃত্যুর বিভীষিকা। তারপরও শেষ চেষ্টা করে যাচ্ছেন স্বামীকে বাঁচানোর জন্য। কিন্তু চিকিৎসায় সংকট হয়ে দাঁড়িয়েছে অর্থ। টাকা হলে হয়তো তার স্বামীকে বাঁচানো সম্ভব। স্ত্রী ফারজু স্বামীর সুস্থতার জন্য দেশ-প্রবাসের সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

মোঃ মোবারক হোসেন এখন ঢাকা মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। অবসন্ন শরীর নিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। তার মধ্যে বেঁচে থাকার তীব্র আকুতি থাকলেও পরিবারের সামর্থ্য নেই এতো অর্থ ব্যয় করে তাকে বাঁচিয়ে রাখার। তার বড় মেয়ে পড়ে দশম শ্রেণিতে আর ছেলে পড়ে হাফেজিয়া মাদ্রাসায়। একেবারে ছোট মেয়েটি এখনো স্কুলে যায়না। বাবার জন্য চিন্তিত তিন ভাই-বোন। বাবার কিছু হলে কী হবে তাদের।
মোবারক হোসেনের বর্তমান অবস্থা সম্পর্কে চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত তার উন্নত চিকিৎসা করা না হলে আর বাঁচানো সম্বব হবে না। আর এজন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। মোবারক হোসেন সহৃদয়বান মানুষের নিকট সাহায্য প্রার্থী। মোবারক হোসেনের সঙ্গে যোগাযোগ করা যাবে ০১৭৩০৬২৩০৪৬ নম্বরে। আর্থিক সহায়তার জন্য : মোঃ মোবারক হোসেন, সঞ্চয়ী হিসাব নং ০১০০০৫৫৫৪৩৭৫০, জনতা ব্যাংক, বরুড়া বাজার শাখা, কুমিল্লা, বাংলাদেশ। বিকাশ নাম্বার ০১৭৩০৬২৩০৪৬।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV