মার্কিন প্রেসিডেন্ট (ইলেক্ট) বাইডেন ১০০ দিন দেশবাসীকে মাস্ক পরার আহ্বান জানাবেন
Democratic presidential candidate and former Vice President Joe Biden puts on a face mask at a campaign event, on his first joint appearance with Vice presidential candidate Senator Kamala Harris after being named his running mate, at Alexis Dupont High School in Wilmington, Delaware, U.S., August 12, 2020. REUTERS/Carlos Barria â€(R)
ইউএসএনিউজঅনলাইন.কম : মার্কিন প্রেসিডেন্ট (ইলেক্ট) জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই দেশবাসীকে ১০০ দিন মুখে মাস্ক পরার আহ্বান জানাবেন। সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন। বাইডেন আরও জানিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি হবেন তার প্রধান মেডিকেল উপদেষ্টা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও ডেইলি মেইল। বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করেন যদি প্রতিজন মার্কিনি মুখে মাস্ক পরেন তাহলে করোনা ভাইরাস সংক্রমণ উল্লেখযোগ্য সংখ্যায় কমিয়ে আনা সম্ভব হবে। তাই তিনি যুক্তরাষ্ট্র সরকারের প্রতিটি অফিসে সবাইকে মাস্ক পরতে বলবেন। ১০০ দিন যদি মার্কিনিরা মাস্ক পরার অভ্যাস জারি রাখেন, তবে প্রাণঘাতী করোনাভাইরাস থেকে নিস্তার পাওয়া যাবে। ভাইরাসটির ‘উল্লেখযোগ্য হ্রাস’ দেখা যাবে গোটা দেশ জুড়ে।
সিএনএনের জ্যাক ট্যাপারকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, আমি শপথ নেয়ার প্রথম দিনেই দেশবাসীকে আহ্বান জানানো ১০০ দিন মাস্ক পরার জন্য। শুধু একশত দিন, চিরদিনের জন্য নয়। আমি মনে করি এতে উল্লেখযোগ্য সংখ্যায় সংক্রমণ কমিয়ে আনতে পারবো আমরা।
সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন, সব মার্কিনিকে মুখে মাস্ক পরার নির্দেশ দেয়ার বৈধ এক্তিয়ার নেই প্রেসিডেন্টের। কিন্তু সাক্ষাতকারে বাইডেন বলেছেন, তিনি ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিস এক্ষেত্রে একটি উদাহরণ সৃষ্টি করতে চান। এক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করতে চান। তার ভাষায়, আমি এমন একটি নির্দেশ দিতে যাচ্ছি যাতে প্রতিটি ফেডারেল অফিসে সবাইকে মাস্ক পরতে হয়। পরিবহনসহ সব স্থানেই মাস্ক পরতে হবে। বিমানে, বাসে ইত্যাদি স্থানে মাস্ক পরতে হবে। যুক্তরাষ্ট্রের বিমান সংস্থাগুলো, বিমানবন্দর এবং বেশির ভাগ পাবলিক পরিবহন সিস্টেমে যাত্রী ও কর্মীদের মাস্ক পরতে হবে।
সাক্ষাতকারে বাইডেন আরো বলেন, তিনি ড. অ্যান্থনি ফাউচিকে তার প্রধান মেডিকেল উপদেষ্টা হিসেবে রেখে দেবেন। তিনি বেশির ভাগ মার্কিনির কাছে আস্থাভাজন। তাই নতুন করোনা ভাইরাসের টিকার নিরাপত্তার জন্য জনমনে আস্থা সৃষ্টিতে তাকে তার প্রয়োজন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ পর্যায়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ কোটি ৪৫ লাভ ৩৫ হাজার ১৯৬ জন আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৮২৯ জন। সুস্থ হয়েছেন ৮৫ লাখ ৬১ হাজার ৪২৭ জন। করোনা নিয়ে প্রতিদিনকার তথ্য দেওয়া বৈশ্বিক অনলাইন মাধ্যম ওয়ার্ল্ডোমিটার এ তথ্য দিয়েছে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030