Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ফাতিমা ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনওপিএস’র নির্বাহি বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: December 8, 2020 | 12:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক : জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)/ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)/জাতিসংঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয় (ইউএনওপিএস) এর নির্বাহি বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হলেন। আজ নিউইয়র্কে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতিসংঘে নিযুক্ত বুলগেরিয়ার স্থায়ী প্রতিনিধি এই বোর্ডসমূহের সভাপতি নির্বাচিত হয়েছে। অন্য দু’জন সহ-সভাপতি হলেন নেদারল্যান্ড ও গাম্বিয়ার স্থায়ী প্রতিনিধি। এরফলে বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই বোর্ড তিনটির সদস্যগণ ও নেতৃবৃন্দের সাথে ঘনিষ্টভাবে কাজ করার সুযোগ পাবে এবং তাদের কাজে কৌশলগত দিক-নির্দেশনা দিতে সক্ষম হবে।

মাঠ পর্যায়ে জাতিসংঘের উন্নয়ন এজেন্ডাসমূহকে এগিয়ে নিতে ইউএনডিপি/ইউএনএফপিএ/ইউএনওপিএস এর সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে। জাতিসংঘের বৃহত্তম সংস্থা ইউএনডিপি দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কাজ করে থাকে। ইউএনপিএ কাজ করে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে; আর শান্তি, উন্নয়ন ও মানবিক বিয়াবলীর প্রকল্প সংক্রান্ত চূড়ান্ত কাজগুলো সম্পাদন করে ইউএনওপিএস।

নব-নির্বাচিত কার্যনিবাহি বোর্ডের প্রথম সভায় প্রদত্ত বক্তব্যে জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই সংস্থা তিনটির কাজে অবদান রাখার ক্ষেত্রে বাংলাদেশের সামর্থ্যরে প্রতি আস্থা রাখা এবং বাংলাদেশকে সমর্থন জানানোর জন্য বোর্ড সদস্যদের ধন্যবাদ জানান রাষ্ট্রদূত ফাতিমা। তিনি বোর্ডসমূহের কাজ বিশেষ করে কোভিড-১৯ অতিমারির প্রেক্ষাপটে পুনরায় আগের ভালো অবস্থায় ফিরে আসার ক্ষেত্রে গৃহীত প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিনিধিদলের পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বিশ্বব্যাপী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘ সংস্থাসমূহ এবং এর নির্বাহি বোর্ডসমূহের সাথে দীর্ঘসময় ধরে বাংলাদেশ একসাথে কাজ করছে, এরফলে যে সুদৃঢ় আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে এই নির্বাচন তারই প্রতিফলন।
উল্লেখ্য, চলতি বছরে রাষ্ট্রদূত ফাতিমা ইউনিসেফ নির্বাহি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন। প্রেস রিলিজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV