Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ম্যানহাটনে সড়ক দূর্ঘটনায় আহত বাংলাদেশী যুবক রুবেলের মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: December 8, 2020 | 2:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির ম্যানহাটনে সড়ক দূর্ঘটনায় আহত বাংলাদেশী যুবক জাকির হোসেন রুবেল (২৭) মৃত্যুবরণ করেছেন। স্থানীয় বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৬ ডিসেম্বর) বেলা ২টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। এদিকে জাকির হোসেন রুবেলের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর ইউএনএ’র।

জাকির হোসেন রুবেলের দেশের বাড়ী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ২ নং কাশারপাড় ইউনিয়নের কালারিতা গ্রাম। এক মর্মান্তিক সাইকেল (ডেলিভারী করা কালীন) দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন । সুখ, সমৃদ্ধি, নিরাপদ আর উন্নত জীবনের আশায় তিন বছর আগে তিনি তার স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র এসেছিলেন এবং নিউইয়র্কেই বসবাস করছিলেন।

এদিকে সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএস ইনক’র পক্ষ থেকে জাকির হোসেন রুবেলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV