Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করছে বারী হোম কেয়ার: সিডিপ্যাপ প্রোগ্রামের আওতায় ঘরে বসে বছরে সর্বোচ্চ ৫৫,০০০ ডলার আয় করা সম্ভব!

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: December 10, 2020 | 7:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: বারী হোম কেয়ার নিউ ইয়র্ক স্টেটের সম্পূর্ণ নিয়মানুযায়ী সিডিপ্যাপ প্রোগ্রামের আওতায় বয়স্ক/অক্ষমদের হোম কেয়ার সুবিধা দিয়ে থাকে। কমিউনিটিতিতে পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করছে বারী হোম কেয়ার। সদা ব্যস্ত এই নিউইয়র্ক শহরে আমরা এমন পরিস্থিতর মধ্যে থাকি যখন ঘড়ির কাঁটার সাথে আমাদের ছুটতে হয় পাল্লা দিয়ে। সংসারে আমাদের বয়োজ্যেষ্ঠ আপনজনদের যথার্থ সময় দেওয়া হয়ে ওঠেনা কিংবা অর্থ উপার্জনের তাগিদে বয়স্ক আত্মীয় স্বজনদের ঠিকমত সেবা করার সময় হয়ে উঠেনা। আবার বয়স্ক ব্যক্তিরা প্রায়ই তাদের সাহায্যের জন্য অপরিচিতদের তাদের বাড়িতে প্রবেশ করতে দিতে চান না কখনও কখনও। বয়স্করা অপরিচিতদের উপস্থিতি অনুভব করতে অস্বস্তিকর বোধ করে। এসকল অবস্থা বিবেচনা করেই নিউ ইয়র্ক স্টেট বয়স্কদের জন্য চালু করেছে সিডিপ্যাপ প্রোগ্রাম।

বারী হোম কেয়ার প্রেরীত এক বিজ্ঞপ্তিতে আরো জানায়, প্রতিষ্ঠানটি নিউ ইয়র্ক স্টেটের সম্পূর্ণ নিয়মানুযায়ী সিডিপ্যাপ প্রোগ্রামের আওতায় বয়স্ক/ অক্ষমদের হোম কেয়ার সুবিধা দিয়ে থাকে।
সিডিপ্যাপ একটি গ্রাহক নির্দেশিত ব্যক্তিগত সহায়তা প্রোগ্রাম যা নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক স্বীকৃত। এই প্রোগ্রামের আওতায় বয়স্ক এবং অক্ষমদের জন্য একটি হোম কেয়ার সুবিধা সরবরাহ করা হয়। দক্ষ পেশাদার, যোগ্যতাসম্পন্ন লোকজন দ্বারা বয়স্ক এবং অক্ষমদের সাহায্য ও দৈনন্দিন সমস্ত কাজে সেবা প্রদান করা হয়। যা প্রতিটি রোগীর ব্যক্তিগত চাহিদা অনুযায়ী নির্ধারণ করা হয়। নিউ ইয়র্ক স্টেট মেডিকেডের আওতাধীন ১৮ বছরের উর্ধ্বে যে কেউ এই সুবিধা নিতে পারে। পাশাপাশি এই প্রোগ্রামের আওতায় ঘরে বসে যে কেউ তার পরিবারের সদস্য বা প্রিয়জনের সেবা করে প্রতি সপ্তাহে আয়ের সুবর্ণ সুযোগ নিতে পারেন। এটি একটি সহজ পদ্ধতি। বারী হোম কেয়ার এ সংক্রান্ত সমস্ত কাজ করে আয়ের সুযোগ করে দিচ্ছে। এক্ষেত্রে নিজ প্রিয়জনের সেবার সমস্ত খরচ মেডিকেইড বহন করে। এটি সম্পূর্ণ আইনসম্মত। বারী হোম কেয়ার চলমান কেস ট্রান্সফার করে বেশি ঘন্টা ও সর্বোচ্চ পেমেন্ট পাবার সুযোগ করে দিতে সক্ষম। এর ফলে আপনজনদের আর একা থাকতে হবে না।
এই প্রোগ্রামে কাজ করার জন্য, ঘরে বসে আপনজনদের সেবা করার জন্য কোন ট্রেনিং বা সার্টিফিকেটের প্রয়োজন না। পাশাপাশি এই প্রোগ্রামের মাধ্যমে ঘরে বসে বছরে সর্বোচ্চ ৫৫,০০০ ডলার আয় করা সম্ভব। সিডিপ্যাপ প্রোগ্রামের মাধ্যমে হোম কেয়ার সার্ভিসের কারনে কমিউনিটিতে পারিবারিক বন্ধন আরো মজবুত হচ্ছে। এখন ইমিগ্রান্ট পরিবারগুলো দেশ থেকে বাবা-মা, শ্বশুর-শাশুরী এবং বয়স্ক আত্মীয় স্বজনদের প্রবাসে আনতে ভরসা পাচ্ছে। তাই হোমকেয়ার সুবিধার মাধ্যমে পারিবারিক বন্ধন মজবুত হচ্ছে এবং পরিবারগুলোর অর্থনৈতিক ভিত্তি শক্ত হচ্ছে।
বারী হোম কেয়ার দীর্ঘ দিনধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের সেবা দিয়ে আসছে নিষ্ঠা এবং দক্ষতার সাথে। বারী হোম কেয়ার দ্রুত সময়ের মধ্যে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা দান করে এবং স্টেটের নিয়মানুযায়ী সর্বোচ্চ অর্থ প্রদান করে। আপনজনের সেবা করে ঘরে বসে অর্থ উপার্জনের জন্য সহায়তা করে বারী হোম কেয়ার।
সাফল্যের ধারাবাহিকতায় জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, ওজোন পার্ক এবং লং আইল্যান্ডে বারী হোম কেয়ারের পাঁচটি অফিস কমিউনিটিতে বয়স্ক এবং অক্ষমদের সেবা দিয়ে আসছে সর্বক্ষণ। কোভিড-১৯ মহামারীতেও কমিউনিটির সেবায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে বারী হোম কেয়ার। প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV