অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র ১৩ তম বার্ষিক কনভেনশন শনিবার
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে মূলধারায় দক্ষিণ এশিয়ার ৮ দেশীয় ইমিগ্র্যান্টদের একমাত্র সংগঠন এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার-আসাল’র ত্রয়োদশ বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর শনিবার। করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওইদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সম্মেলন ভার্চুয়ালে অনুষ্ঠিত হবে।
অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন এবং ন্যাশনাল সেক্রেটারী মোহাম্মদ করিম চৌধুরী জানান, ‘নয়া পরিস্থিতি এবং পরিবর্তনকে স্বাগত’ স্লোগানে অনুষ্ঠেয় এবারের কনভেনশনে নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশী-আমেরিকান এ্যাম্বাসেডর ওসমান সিদ্দিকসহ বেশ কয়েকজন কৃতি মানুষকে বিশেষভাবে সম্মান জানানো হবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অধ্যাপক ড. মহসিন পাটোয়ারি।
কনভেনশনে শুভেচ্ছা সহ বর্তমান পরিস্থিতির আলোকে করণীয় নিয়ে বক্তব্য দেবেন মূলধারার নির্বাচিত প্রতিনিধি, শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ এবং অ্যাসালের বিভিন্ন চ্যাপ্টারের প্রতিনিধিরা। গত নির্বাচনে অ্যাসালের ঐতিহাসিক ভূমিকা সহ মূলধারায় দক্ষিণ এশিয়ানদের এগিয়ে যাওয়ার প্রসঙ্গও স্থান পাবে কনভেনশনে।

- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের