Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের শাস্তির দাবিতে নিউইয়র্ক স্টেট যুবলীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: December 12, 2020 | 12:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের শাস্তির দাবিতে নিউইয়র্কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নিউইয়র্ক স্টেট যুবলীগ। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাত করার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে আঘাত করা হয়েছে। ভাস্কর্য ভাংচুরকারীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। এসব অপশক্তিকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম কমিশনারের সভাপতিত্বে এবং স্টেট যুবলীগের যুগ্ম সম্পাদক আল মামুন সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক রহিমুজ্জামান সুমন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক ইফজাল চৌধুরী, সদস্য রেজা আবদুল্লাহ স্বপন, মোশাহিদ চৌধুরী। সমাবেশে আরো বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট মমিনুল ইসলাম, মিয়া মোহাম্মদ দাউদ, জাকির হোসেন, স্টেট যুবলীগের সহ সভাপতি নূর হোসেন ফরহাদ, স্টেট যুবলীগের যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির, সেলিম রেজা, স্বপন মাস্টার, মামুন হোসেন, আব্দুল মোতালেব প্রমুখ। অনুষ্ঠানে প্রবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মঞ্জু মিয়া চোকদার প্রমুখ।
নিউইয়র্কে কনকনে শীত ও করোনা মহামারী উপেক্ষা করে যুবলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী এ প্রতিবাদ সমাবেশে যোগ দেন।
বক্তারা বলেন, বিশ্বের মুসলিম দেশগুলোতেও ভাস্কর্য আছে। দেশে ভাস্কর্য নিয়ে স্বাধীনতার পরাজিত শক্তি এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী অপরাজনীতি শুরু করেছে। মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা দেশকে আবারও পাকিস্তান বানাতে চায়। তার আগেই এ অপশক্তিকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান নিখিলের নের্তৃত্বে দেশে-প্রবাসে যুবলীগ ঐক্যবদ্ধ এবং আগের যেকোন সময়ের তুলনায় অধিক শক্তিশালী। এসব ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে যুবলীগের নেতা-কর্মীরাই যথেষ্ট। তারা যে কোন মূল্যে বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানের জন্য আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ