Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ছয়জনের একজনই দারিদ্র্যসীমার নিচে

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: September 14, 2011 | 10:05 PM

ইউএসএ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রতি ৬ জনের মধ্যে ১ জন মানুষ বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বাস করছেন। মার্কিন সেনসাস ব্যুরোর দেয়া এ তথ্য অনুযায়ী সেখানকার সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক সঙ্কটের বিরূপ প্রভাবের ভয়াবহ চিত্রই ফুটে উঠেছে। সেনসাস ব্যুরোর এই হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৪ কোটি ৬২ লাখ।  সেনসাস ব্যুরো ‘Income, Poverty and Health Insurance Coverage in United stated : 2010’ শীর্ষক এক রিপোর্টে জানিয়েছে, ২০১০ সালের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে দরিদ্রের হার বেড়ে ১৫ দশমিক ১ শতাংশ হয়েছে। ২০০৯ সালে এ হার ছিল ১৪ দশমিক ৩ শতাংশ। ২০০৯ সালে যেখানে যুক্তরাষ্ট্রে দরিদ্র মানুষের সংখ্যা ছিল চার কোটি ৩৬ লাখ সেখানে ২০১০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে চার কোটি ৬২ লাখে। ১৯৮৩ সালের পর যুক্তরাষ্ট্রে বর্তমান সময়েই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করছে। তবে ১৯৯৩ সালেও সমসংখ্যক মার্কিনি দারিদ্র্যের মধ্যে বসবাস করতো। যুক্তরাষ্ট্রে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীর সংখ্যা প্রতি চার বছরে বাড়ছে। যুক্তরাষ্ট্রে চার সদস্য বিশিষ্ট একটি পরিবারের বার্ষিক আয় ২২ হাজার ৩১৪ মার্কিন ডলার অথবা তার কম হলে সেই পরিবারটিকে দরিদ্র বলে বিবেচনা করা হয়। এছাড়া একক কোন ব্যক্তির আয় বছরে ১১ হাজার ১৩৯ মার্কিন ডলার হলে সেও দরিদ্র বলে গণ্য হবে। ওই তথ্যে আরও বলা হয়েছে, কৃষ্ণাঙ্গ ও হিস্পানিকদের মধ্যে দারিদ্র্যের হার অন্য মার্কিনিদের চেয়ে বেশি। কৃষ্ণাঙ্গদের মধ্যে ২৭ দশমিক ৪ এবং হিস্পানিকদের ২৬ দশমিক ৬ শতাংশ দরিদ্র বলে এতে উল্লেখ করা হয়েছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV