Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

জন্মভূমি সম্পাদক রতন তালুকদারের বড় বোন জোৎস্নার পরলোকগমন

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: December 12, 2020 | 8:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদারের বড় বোন জোৎস্না সরকার (৮১) পরলোকগমন করেছেন। তিনি বার্ধক্যজনিত কারণে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা শহরের নাগড়া পাড়াস্থ নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। শুক্রবার (১১ ডিসেম্বর) নেত্রকোনা শ্মশানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয় এবং আগামী ২৩ ডিসেম্বর তার শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।

চিরবিদায়কালে জোৎস্না সরকার এক ছেলে বিনয় সরকার, ছেলের বউ, দুই নাতি এবং ৬ ভাই ও তিন বোন সহ বহু আত্নীয়-স্বজন রেখে যান। তার স্বামী সাবেক প্রধান শিক্ষক অক্ষয় কুমার সরকার ৫/৬ বছর আগে পরলোকগমন করেন। প্রয়াত জোৎস্না সরকারের ভাইদের মধ্যে রতন তালুকদার নিউইয়র্কের কুইন্স ভিলেজ এবং বিজন তালুকদার উডসাইডে বসবাস করেন। অন্যান্য ভাই-বোনেরা বাংলাদেশ ও কলকাতায় বসবাস করেন।
শোক প্রকাশ: সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদারের বড় বোন জোৎস্না সরকারের মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আত্নার শান্তি কামনা করেছেন।
এছাড়াও সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদকমন্ডলীর সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক এম এম শাহীন, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সাপ্তাহিক আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ এবং নিউইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থা ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ গভীর শোক সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আত্নার শান্তি কামনা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV