নিউইর্য়কে সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন করোনায় আক্রান্ত, হাসপাতালে চিকিৎসাধীন
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাসরত বাপসনিউজ এন্ড এনওয়াই বিডিনিউজ এজেন্সীর সম্পাদক, আমাদের মিডিয়ার যুক্তরাষ্ট্র প্রতিনিধি, অনলাইন এ্যাক্টিভিস্ট, লেখক, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন করোনায় আক্রান্ত হয়েছেন। Covid-19 টেস্টের রেজাল্ট পজিটিভ হওয়ায় তিনি ৭ ডিসেম্বর ২০২০ (সোমবার) থেকে নিউইর্য়কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই ভালো। তিনি কিছুটা বিপদমুক্ত।
কর্তব্যরত ডাক্তাররা নিয়মিত চিকিৎসার পাশাপাশি প্রচুর বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। এ তথ্য জানিয়েছেন সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনে ঘনিষ্ট বন্ধু নিউইয়র্কে বসবাসরত কবি ও প্রবন্ধিক এবিএম সালেহ উদ্দীন। তিনি দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
কমিউনিটির প্রিয়মুখ হাকিকুল ইসলাম খোকন ব্যক্তিগতভাবে অত্যন্ত বিনয়ী, সৎ ও মার্জিত স্বভাবের অধিকারী। একজন সংগঠক, রাজনৈতিক উপদেষ্টা হিসাবেও মিস্টার খোকন দেশে বিদেশে সুপরিচিত। ইতিমধ্যে অনেকেই তাঁর সুস্হতা এবং দীর্ঘ জীবন কামনা করে ফেইসবুক সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030